প্রকাশিত: ১১ নভেম্বার, ২০২৬, ১০:৪৩ এ এম
অনলাইন সংস্করণ
নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকীর সঙ্গে ১৬ বছরের দাম্পত্য জীবনে সুখী থাকার অন্যতম সূত্র হিসেবে প্রত্যাশাহীনতাকে গুরুত্ব দিয়েছেন অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশা। তাঁর মতে, স্বামী-স্ত্রী একে অপরের কাছে বাড়তি প্রত্যাশা না রাখলে সম্পর্ক সহজ ও স্বাভাবিক থাকে।
সম্প্রতি সংসার ও সম্পর্ক নিয়ে নিজের অভিজ্ঞতার কথা জানান তিশা। তিনি বলেন, ‘আমরা একে অপরের কাছে কখনো কিছু প্রত্যাশা করি না।’
তিশার মতে, কোনো শর্ত বা হিসাব-নিকাশ ছাড়া একসঙ্গে পথ চললে পারস্পরিক গ্রহণযোগ্যতা ও আন্তরিকতা বাড়ে। সঙ্গীর ওপর বাড়তি প্রত্যাশার চাপ না থাকলে সম্পর্কও সুন্দরভাবে এগিয়ে যায়।
সম্পর্কের ভিত্তি মজবুত রাখতে প্রত্যাশাহীনতার পাশাপাশি একে অপরের যোগ্যতার প্রশংসা করাকেও গুরুত্বপূর্ণ মনে করেন এই অভিনেত্রী। তাঁর মতে, সঙ্গীর কাজ ও গুণের প্রতি শ্রদ্ধা এবং কৃতজ্ঞতা প্রকাশ করলে সম্পর্ক আরও ঘনিষ্ঠ হয়।
সম্প্রতি তিশা ও ফারুকীর দাম্পত্য জীবন নিয়ে বিনোদন অঙ্গনে বিচ্ছেদের গুঞ্জন ছড়িয়ে পড়ে। তখন ফারুকী গণমাধ্যমকে জানান, এ খবরের কোনো ভিত্তি নেই। তিনি বা তিশা—কেউই এ বিষয়ে মন্তব্য করতে চান না বলেও জানান।
২০১০ সালের ১৬ জুলাই বিয়ে করেন তিশা ও ফারুকী। ২০২২ সালে তাঁদের ঘরে জন্ম নেয় কন্যাসন্তান ইলহাম নুসরাত ফারুকী।
মন্তব্য করুন