বিনোদন ডেস্ক

প্রকাশিত: ১৮ মিনিট আগে, ০৬:৩৮ পিএম

অনলাইন সংস্করণ

‘শুভ জন্মদিন আমার ভালোবাসা’, শুভশ্রীকে রাজ

ভালোবাসার মানুষ স্বামী রাজ চক্রবর্তীর সঙ্গে ৩৬তম জন্মদিন উদ্‌যাপন করেছেন টালিউড অভিনেত্রী শুভশ্রী গঙ্গোপাধ্যায়। বিশেষ এই দিনে সামাজিক যোগাযোগমাধ্যমে শুভশ্রীর হাসিমুখের একটি ভিডিও শেয়ার করে রোমান্টিক শুভেচ্ছা জানিয়েছেন রাজ।

ভিডিওর নেপথ্যে অ্যাশ কিংয়ের গান ব্যবহার করে রাজ লিখেছেন, ‘শুভ জন্মদিন আমার ভালোবাসা’। হাতে লাল গোলাপের তোড়া আর মুখভরা হাসিতে ভিডিওতে নজর কেড়েছেন শুভশ্রী।

জন্মদিনের উদ্‌যাপনে অভিনেত্রীর পোশাক ও সাজসজ্জাও অনুরাগীদের দৃষ্টি আকর্ষণ করেছে। ভিডিওতে তাঁর পরনে দেখা যায় কলারযুক্ত চেকড প্রিন্টের একটি স্টাইলিশ পোশাক। পোশাকটির সামনের কাট ও কোমরবন্ধের নকশায় ছিল মার্জিত ও স্বচ্ছন্দ সাজের ছাপ।

গাঢ় লিপস্টিক, কানে বড় দুল এবং খোলা চুলে উজ্জ্বল দেখাচ্ছিল অভিনেত্রীকে। এক হাতে লাল গোলাপের তোড়া নিয়ে তাঁর হাসিমুখ নেটিজেনদের মন জয় করেছে।

সম্প্রতি ‘দেশু৭’-এর প্রচারের সময় দেব ও শুভশ্রীর মধ্যে দূরত্ব তৈরির গুঞ্জন ছড়িয়েছিল। তবে জন্মদিনে রাজের ভালোবাসাপূর্ণ শুভেচ্ছা ও গোলাপের তোড়া ঘিরে নতুন করে আলোচনায় এসেছে এই দম্পতির সম্পর্ক।

এদিন শুভশ্রীর জন্য পার্টির আয়োজন করেছিলেন রাজ। বন্ধুদের সঙ্গে আনন্দ-উৎসবে কেটেছে অভিনেত্রীর জন্মদিনের রাত। বিশেষ এই দিনে অনুরাগীদের পাশাপাশি সহশিল্পীরাও তাঁকে ভালোবাসা ও শুভেচ্ছা জানিয়েছেন।

 

মন্তব্য করুন