প্রকাশিত: ১৩ মিনিট আগে, ০৬:৩৩ পিএম
অনলাইন সংস্করণ
দীর্ঘ ১৫ বছর ধরে পাশে থাকা গৃহসহকারী বুল্টির প্রতি ভালোবাসা ও কৃতজ্ঞতা প্রকাশ করে প্রশংসা কুড়াচ্ছেন টালিউড অভিনেত্রী মিমি চক্রবর্তী। সম্প্রতি একটি মঞ্চানুষ্ঠানে বুল্টিকে সঙ্গে নিয়ে তার প্রতি নিজের আন্তরিকতার কথা তুলে ধরেন অভিনেত্রী।
মঞ্চে বুল্টিকে জড়িয়ে ধরে দর্শকদের উদ্দেশে মিমি বলেন, “১৫ বছর ধরে ও আমার সঙ্গে আছে। আমি হাসপাতালে থাকলেও ও আমার পাশে থাকে। আমার দুঃখ-কষ্ট, আমার মা-বাবার চেয়েও মনে হয় এই বাচ্চাটা আমাকে বেশি বোঝে।”
অভিনেত্রীর এই আবেগঘন বক্তব্য উপস্থিত দর্শকদের মন ছুঁয়ে যায়। বুল্টির পরিবারের সদস্যদের প্রতিও নিজের আন্তরিকতার কথা জানান মিমি। তিনি বলেন, বুল্টির ভাই তার সঙ্গে ছবি তোলার আবদার করেছেন। তাই তার ভাইয়ের সঙ্গে ছবি তোলার বিষয়টিও মঞ্চে উল্লেখ করেন অভিনেত্রী।
দীর্ঘদিন ধরে মিমির সুখ-দুঃখ, অসুস্থতা ও বিপদের সময়ে পাশে রয়েছেন বুল্টি। অভিনেত্রীর পোষ্যদের দেখাশোনার দায়িত্বও পালন করেন তিনি। সামাজিক যোগাযোগমাধ্যমেও প্রায়ই মিমির সঙ্গে বুল্টির ছবি দেখা যায়।
বুল্টিকে নিজের পরিবারের সদস্যের মতো গুরুত্ব দেওয়ার বিষয়টি মিমির কথাবার্তায় স্পষ্ট হয়ে উঠেছে। তার এই আচরণ সামাজিক যোগাযোগমাধ্যমেও আলোচনার জন্ম দিয়েছে। অনেকেই বুল্টির প্রতি অভিনেত্রীর ভালোবাসা ও সম্মান প্রদর্শনের প্রশংসা করছেন।
তথ্যসূত্র: হিন্দুস্তান টাইমস।
মন্তব্য করুন