প্রকাশিত: ২ ঘন্টা আগে, ১১:৪৫ এ এম
অনলাইন সংস্করণ
এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফি হকিতে আজ মঙ্গলবার নিজেদের অভিযান শুরু করছে বাংলাদেশ। প্রথম ম্যাচেই স্বাগতিক ভারতের মুখোমুখি হবে লাল-সবুজের দল। ভারতের পাঞ্জাব রাজ্যের জলন্ধরের সুরজিৎ হকি স্টেডিয়ামে বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টা ৫০ মিনিটে ম্যাচটি শুরু হবে।
ম্যাচকে সামনে রেখে গতকাল সোমবার একই মাঠে শেষবারের মতো অনুশীলন করেছে বাংলাদেশ জাতীয় হকি দল। কঠিন প্রতিপক্ষের বিপক্ষে মাঠে নামার আগে প্রস্তুতি ঝালিয়ে নিয়েছে তারা।
এশিয়ার অন্যতম শক্তিশালী হকি দলের বিপক্ষে শুরুতেই কঠিন পরীক্ষার মুখে পড়তে হচ্ছে বাংলাদেশকে। টুর্নামেন্টে ভালো সূচনা করে নিজেদের সামর্থ্যের প্রমাণ দেওয়াই তাদের লক্ষ্য।
স্থানীয় পরিবেশের সঙ্গে মানিয়ে নিতে প্রস্তুতির সময় কঠোর পরিশ্রম করেছে দলটি। এবার মাঠে প্রতিযোগিতামূলক পারফরম্যান্স দেখানোর প্রত্যাশা নিয়ে খেলতে নামবে বাংলাদেশের হকি দল।
গ্রুপ পর্বে ভারত ছাড়াও আরও চারটি দলের মুখোমুখি হবে বাংলাদেশ। ২৯ অক্টোবর জাপান, ৩০ অক্টোবর মালয়েশিয়া, ১ নভেম্বর দক্ষিণ কোরিয়া এবং ২ নভেম্বর চীনের বিপক্ষে খেলবে তারা।
মন্তব্য করুন