তরুণ কণ্ঠ অনলাইন

প্রকাশিত: ২ ঘন্টা আগে, ০৪:৩৭ পিএম

অনলাইন সংস্করণ

বাড়ল বোতলজাত সয়াবিন তেলের দাম

সংগৃহীত ছবি

বিশ্ববাজারের পরিস্থিতির সঙ্গে সামঞ্জস্য রেখে দেশে বোতলজাত ভোজ্যতেলের দাম প্রতি লিটারে চার টাকা বাড়ানো হয়েছে। নতুন দাম কার্যকর হওয়ায় এখন থেকে এক লিটার বোতলজাত সয়াবিন তেল কিনতে ভোক্তাদের গুনতে হবে ১৯৯ টাকা, যা আগে ছিল ১৯৫ টাকা।

বুধবার (২৯ এপ্রিল) বাণিজ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে ভোজ্যতেলের মূল্য পর্যালোচনা সংক্রান্ত বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ তথ্য জানান বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।

নতুন মূল্য তালিকা অনুযায়ী, পাঁচ লিটারের বোতলজাত সয়াবিন তেলের দাম নির্ধারণ করা হয়েছে এক হাজার ৪০ টাকা। আর খোলা সয়াবিন তেল পাওয়া যাবে প্রতি লিটার ১৭৯ টাকায়।

মন্তব্য করুন