তরুণ কণ্ঠ অনলাইন

প্রকাশিত: ১ ঘন্টা আগে, ০৬:৫৩ পিএম

অনলাইন সংস্করণ

সংস্কার বনাম সংশোধন

সংবিধান সংশোধন কমিটিতে নাম দিতে সময় চাইলো বিরোধী দল

সংগৃহীত ছবি

সংবিধান সংশোধন সম্পর্কিত একটি বিশেষ সংসদীয় কমিটি গঠনের উদ্যোগ নিয়েছে সরকারি দল। বুধবার (২৯ এপ্রিল) বিকেলে সংসদের অধিবেশনে দাঁড়িয়ে এই প্রস্তাব উপস্থাপন করেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান। অধিবেশনে সভাপতিত্ব করেন ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল।

আইনমন্ত্রী জানান, রুল ২৬৬ অনুসারে ট্রেজারি বেঞ্চ থেকে ইতোমধ্যে ১২ জনের একটি তালিকা প্রস্তুত করা হয়েছে। তিনি বলেন, 'যেখানে বিএনপি আছে, যেখানে গণঅধিকার পরিষদ আছে, যেখানে গণসংহতি আছে, যেখানে বাংলাদেশ জাতীয় পার্টি-বিজেপিও আছে এবং স্বতন্ত্র সদস্যদেরও রাখা হয়েছে।'

বিরোধী দলের অংশগ্রহণ প্রসঙ্গে তিনি বলেন, 'যদি আমি পারসেন্টেজ হিসেবে যাই, ২৬ শতাংশ আসে, সেখানে আমরা ওনাদের পক্ষ থেকে পাঁচজনের নাম চাচ্ছি।' বৃহস্পতিবারের মধ্যে সেই নাম পেলে একই দিন কমিটি গঠন করে সংবিধান সংশোধন ও জুলাই সনদের আলোকে কাজ শুরু করার ইচ্ছা প্রকাশ করেন তিনি।

তবে বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান সঙ্গে সঙ্গে সম্মতি দেননি। তিনি বলেন, 'কারণ এখানে কনসেপচুয়াল ডিফারেন্স আছে আমাদের। আমরা চেয়েছি রিফর্ম, আর এখানে হচ্ছে অ্যামেন্ডমেন্ট। এই জায়গাটায় আগেও আমাদের ডিফারেন্স ছিল, এখনও এটা আছে।' তিনি জানান, বিষয়টি দলের মধ্যে আলোচনা করে পরে জানানো হবে।

জবাবে আইনমন্ত্রী বলেন, 'আমাদের এটাতে কোনো অসুবিধা নেই। আমরা অপেক্ষা করব, আমরা সংবিধান সংশোধনের পথে এগিয়ে যাব, জুলাই সনদের আলোকে। সুতরাং আমাদের যদি এজন্য অপেক্ষা করতে হয়, আমাদের পরবর্তী সেশন পর্যন্ত অপেক্ষা করতে কোনো অসুবিধা হবে না

মন্তব্য করুন