তরুণ কণ্ঠ অনলাইন

প্রকাশিত: ১ ঘন্টা আগে, ০৬:৪২ পিএম

অনলাইন সংস্করণ

ইরানকে 'সামরিকভাবে পরাজিত' করার দাবি ট্রাম্পের

সংগৃহীত ছবি

যুক্তরাষ্ট্র ইরানের বিরুদ্ধে সামরিক বিজয় অর্জন করেছে বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যুক্তরাষ্ট্র সফররত ব্রিটেনের রাজা তৃতীয় চার্লসকে আপ্যায়নকালে এই মন্তব্য করেন তিনি। তবে ইরানের নাম সরাসরি না নিয়ে তিনি 'নির্দিষ্ট প্রতিপক্ষ' শব্দটি ব্যবহার করেন।

ট্রাম্প বলেন, 'আমরা সেই নির্দিষ্ট প্রতিপক্ষকে সামরিকভাবে পরাজিত করেছি।' একই সঙ্গে তিনি স্পষ্ট করে দেন যে ইরানকে কোনোভাবেই পারমাণবিক অস্ত্র তৈরি করতে দেওয়া হবে না। তিনি বলেন, 'আমরা ওই প্রতিপক্ষকে — চার্লস আমার সঙ্গে একমত — পারমাণবিক অস্ত্র অর্জন করতে দেব না।'

কমিউনিজম, ফ্যাসিবাদ ও স্বৈরাচারী শক্তির বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য একযোগে লড়াই করবে বলেও আশাবাদ ব্যক্ত করেন ট্রাম্প।

এর আগে নিজের মালিকানাধীন সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যালে ইরানকে কড়া ভাষায় সতর্ক করেন তিনি। সেখানে লেখেন, ইরান নিজেদের গুছিয়ে নিতে পারছে না এবং তারা জানে না কীভাবে একটি অ-পারমাণবিক চুক্তি করতে হয়। তাদের দ্রুত বুদ্ধিমান হতে হবে।

ওই পোস্টের সঙ্গে একটি এআই-নির্মিত ছবিও যুক্ত ছিল, যেখানে বিস্ফোরণের পটভূমিতে বন্দুক হাতে ট্রাম্পকে দাঁড়িয়ে থাকতে দেখা যায়। ছবির ওপর লেখা ছিল, 'নো মোর মি. নাইস গাই!' অর্থাৎ 'ভদ্র সাজার দিন শেষ!'।

মন্তব্য করুন