প্রকাশিত: ৫ এপ্রিল, ২০২৬, ০৬:৩১ পিএম
অনলাইন সংস্করণ
আবহাওয়া অধিদপ্তর সতর্ক করেছে, ঢাকাসহ দেশের ১৫ জেলায় ঘণ্টায় ৬০ কিলোমিটার বেগে ঝড় বয়ে যেতে পারে। পাশাপাশি এসব এলাকায় বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির আশঙ্কাও রয়েছে।
রোববার (৫ এপ্রিল) রাত ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য প্রদত্ত সতর্কবার্তায় এই তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ঢাকা, টাঙ্গাইল, ময়মনসিংহ, ফরিদপুর, মাদারীপুর, যশোর, কুষ্টিয়া, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, রাঙামাটি ও সিলেটের ওপর দিয়ে পশ্চিম অথবা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। এ সময়ে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির আশঙ্কা রয়েছে। তাই নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখানোর নির্দেশ দেওয়া হয়েছে।
অন্য এক বিজ্ঞপ্তিতে আবহাওয়া অধিদপ্তর জানায়, আগামী কয়েক দিন দেশের বিভিন্ন এলাকায় অস্থায়ীভাবে দমকা হাওয়া এবং বজ্রসহ বৃষ্টি বা বিদ্যুৎ চমকানোসহ বৃষ্টির আশঙ্কা রয়েছে। সপ্তাহজুড়ে ঝড়বৃষ্টির পরিস্থিতি অব্যাহত থাকতে পারে। এছাড়া কোথাও কোথাও শিলাবৃষ্টিরও আশঙ্কা রয়েছে।
মন্তব্য করুন