বাগেরহাট প্রতিনিধি

প্রকাশিত: ৯ ঘন্টা আগে, ০৬:৪৯ পিএম

অনলাইন সংস্করণ

বাগেরহাটে নৌবাহিনীর বাসের সঙ্গে মাইক্রোবাসের সংঘর্ষ, নিহত ১৩

খুলনা–মোংলা মহাসড়কের গুনাই ব্রিজ এলাকায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় অন্তত ১৩ জন নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১২ মার্চ) বিকেলে খুলনার রামপাল উপজেলার ওই এলাকায় বাংলাদেশ নৌবাহিনীর একটি বাসের সঙ্গে যাত্রীবাহী মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষ হলে এ হতাহতের ঘটনা ঘটে।

হাসপাতাল সূত্রে জানা গেছে, নিহতদের মধ্যে ৯ জনের মরদেহ খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে আনা হয়েছে। বাকি ৪ জনের মরদেহ রাখা হয়েছে রামপাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে।

স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, দ্রুতগতিতে চলার সময় বাস ও মাইক্রোবাসের মধ্যে তীব্র সংঘর্ষ হয়। এতে মাইক্রোবাসটি দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই কয়েকজনের মৃত্যু হয়।

দুর্ঘটনায় আরও বেশ কয়েকজন গুরুতর আহত হয়েছেন। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান চালান। আহতদের উদ্ধার করে রামপাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

পুলিশ জানিয়েছে, আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

মন্তব্য করুন