প্রকাশিত: ৭ ঘন্টা আগে, ০৪:৫০ পিএম
অনলাইন সংস্করণ
দীর্ঘ বিরতির পর আবারও আন্তর্জাতিক ক্রিকেটে মাঠে নেমেছে বাংলাদেশ। পাকিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে টসে জিতে শুরুতে ফিল্ডিংয়ে নামেছে টাইগাররা। ম্যাচটি শুরু হয়েছে মিরপুর শেরে-ই বাংলা স্টেডিয়ামে দুপুর ২টা ১৫ মিনিটে।
এই ম্যাচ মাঠে বসে দেখতে টসের পরপরই উপস্থিত হয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমানের কন্যা জাইমা রহমান। বিসিবি প্রাঙ্গণে পৌঁছানোর পর তাকে শুভেচ্ছা জানান যুব ও ক্রীড়া মন্ত্রালয়ের প্রতিমন্ত্রী আমিনুল হক। এছাড়া উপস্থিত ছিলেন বিসিবির অন্যান্য পরিচালকরা।
বিসিবির প্রেসিডেন্ট বক্সে বসে খেলা উপভোগ করছেন জাইমা রহমান। টসের আগেই মাঠে পৌঁছান ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল, তাকে ফুলেল শুভেচ্ছা জানান বিসিবি পরিচালক নাজমুল আবেদিন ফাহিম এবং বিসিবির প্রধান নির্বাহী কর্মকর্তা নিজামউদ্দিন চৌধুরী সুজন।
পাকিস্তানের বিপক্ষে সিরিজের প্রথম ওয়ানডেতে মেহেদী হাসান মিরাজের নেতৃত্বে বাংলাদেশ দল ফিল্ডিং করছে। শেষ খবর পাওয়া পর্যন্ত সফরকারী পাকিস্তান ৯ উইকেটে ১১৪ রান সংগ্রহ করেছে।
মন্তব্য করুন