প্রকাশিত: ১ ঘন্টা আগে, ১১:৩০ এ এম
অনলাইন সংস্করণ
মার্কিন পপ তারকা রিয়ানার বেভারলি হিলসের বাড়ির সামনে বন্দুক হামলার ঘটনা ঘটেছে। তবে এ ঘটনায় কেউ আহত হয়নি বলে জানিয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, রোববার স্থানীয় সময় দুপুর ১টা ১৫ মিনিটের দিকে গুলির খবর পেয়ে লস অ্যাঞ্জেলেসের পুলিশ ঘটনাস্থলে পৌঁছে অভিযান চালায়। পরে এ ঘটনায় জড়িত সন্দেহে এক নারীকে আটক করা হয়।
একজন পুলিশ কর্মকর্তা সিবিএস নিউজকে জানান, গুলির লক্ষ্যবস্তু ছিল রিয়ানার বাড়ি। ঘটনাস্থল থেকে স্বয়ংক্রিয় রাইফেলের কয়েকটি খালি খোসা উদ্ধার করা হয়েছে।
আইনশৃঙ্খলা বাহিনীর একটি সূত্র লস অ্যাঞ্জেলেস টাইমসকে জানিয়েছে, ঘটনার সময় রিয়ানা ওই বাড়ির ভেতরেই ছিলেন।
পুলিশের ভাষ্য অনুযায়ী, প্রায় ৩০ বছর বয়সী এক নারী গাড়ি নিয়ে বাড়ির সামনে এসে পরপর সাতটি গুলি ছুড়ে দ্রুত সেখান থেকে পালিয়ে যান। পরে রিয়ানার বাড়ি থেকে প্রায় আট মাইল দূরে ওই নারীর গাড়ি শনাক্ত করা হয় এবং সেখান থেকেই তাকে আটক করা হয়।
এখন পর্যন্ত আটক নারীর পরিচয় প্রকাশ করা হয়নি। ঘটনার কারণ খতিয়ে দেখছে পুলিশ।
মন্তব্য করুন