প্রকাশিত: ১ ঘন্টা আগে, ০৭:৩৮ পিএম
অনলাইন সংস্করণ
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত বন্ধে কূটনৈতিক তৎপরতা জোরদার করেছে চীন। এ লক্ষ্যে দেশটির মধ্যপ্রাচ্যবিষয়ক বিশেষ দূত ঝাই জুন সৌদি আরব সফর করছেন।
সোমবার (৯ মার্চ) চীনা সংবাদমাধ্যম সিএনএ এ তথ্য জানিয়েছে। সফরকালে সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী ফয়সাল বিন ফারহান আল সৌদের সঙ্গে তার বৈঠক হওয়ার কথা রয়েছে।
প্রতিবেদনে ঝাই জুন বলেন, উপসাগরীয় অঞ্চলে শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখতে রিয়াদের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করতে প্রস্তুত বেইজিং।
আঞ্চলিক উত্তেজনা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করে তিনি বলেন, উপসাগরীয় দেশগুলোর সার্বভৌমত্ব, নিরাপত্তা ও ভৌগোলিক অখণ্ডতা লঙ্ঘন করা উচিত নয়। পাশাপাশি নিরীহ বেসামরিক মানুষ ও সামরিক নয়, এমন লক্ষ্যবস্তুতে হামলার ঘটনাও নিন্দনীয় বলে মন্তব্য করেন তিনি।
এ সময় চলমান সামরিক অভিযান অবিলম্বে বন্ধ করার আহ্বানও পুনর্ব্যক্ত করেন চীনের এই বিশেষ দূত। একই সঙ্গে সৌদি আরবকে বেইজিংয়ের ঘনিষ্ঠ বন্ধু ও গুরুত্বপূর্ণ অংশীদার হিসেবেও উল্লেখ করেন তিনি।
মন্তব্য করুন