আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ২ ঘন্টা আগে, ১২:৪০ পিএম

অনলাইন সংস্করণ

ইরানের জাতীয় নিরাপত্তা সচিব: ট্রাম্পের স্লোগান এখন ‘ইসরাইল ফার্স্ট’

আলি লারিজানি। ছবি: সংগৃহীত

ইরানের জাতীয় নিরাপত্তা পরিষদের সচিব আলি লারিজানি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নীতি ও কর্মকাণ্ডের তীব্র সমালোচনা করে বলেছেন, ট্রাম্পের বহুল আলোচিত ‘আমেরিকা ফার্স্ট’ স্লোগান এখন বদলে গেছে, তা এখন হয়ে গেছে ‘ইসরাইল ফার্স্ট’।

 

সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স-এ এক পোস্টে তিনি অভিযোগ করেন, ট্রাম্প নিজের কাল্পনিক ও বিভ্রান্তিকর পদক্ষেপের মাধ্যমে মধ্যপ্রাচ্যকে এক চরম বিশৃঙ্খলার দিকে ঠেলে দিয়েছেন। লারিজানি লেখেন,

 

“ইসরাইলের ক্ষমতার লালসা মেটাতে ট্রাম্প মার্কিন সেনাদের জীবন বলি দিচ্ছেন এবং নিজের ব্যক্তিকেন্দ্রিক রাজনীতির দায়ভার চাপিয়ে দিচ্ছেন সাধারণ আমেরিকান সৈনিক ও তাদের পরিবারগুলোর ওপর।”

 

তিনি আরও উল্লেখ করেন, ট্রাম্প শুরুতে মিথ্যা আশার বাণী শুনিয়ে এখন মার্কিন সেনাদের প্রাণহানির ভয়ে ভীত হয়ে পড়েছেন। বর্তমান পরিস্থিতির ব্যাখ্যা দিয়ে তিনি বলেন,

“ইরান কেবল নিজেকে রক্ষা করছে এবং ইরানি সশস্ত্র বাহিনী কখনোই এই আগ্রাসন আগে শুরু করেনি।”

 

 

লারিজানির এই বক্তব্য মূলত মার্কিন সেনাদের মৃত্যুর ঘটনায় ট্রাম্প প্রশাসনের ওপর অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক চাপ বৃদ্ধির প্রেক্ষাপটে তেহরানের কঠোর মনোভাবকেই ফুটিয়ে তুলেছে।

 

ইরানের পক্ষ থেকে যুক্তরাষ্ট্রের সঙ্গে পারমাণবিক আলোচনায় ফেরার সম্ভাবনা এখন প্রায় নেই বললেই চলে। লারিজানি স্পষ্ট করে বলেছেন, “আমরা যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় বসব না।”

 

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির শহীদের পর থেকে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়েছে। ইরানের পক্ষ থেকে প্রতিশোধমূলক হামলা চলছে। আন্তর্জাতিক মহল যুদ্ধবিরতির জন্য কূটনৈতিক চাপ বাড়াচ্ছে।

 

লারিজানির এই পোস্ট ইরানের অবস্থানকে আরও কঠোর করে তুলেছে এবং ট্রাম্প প্রশাসনের ওপর চাপ বাড়িয়েছে।

মন্তব্য করুন