তরুণ কণ্ঠ প্রতিবেদন

প্রকাশিত: ২৮ ফেব্রুয়ারী, ২০২৬, ০৭:০০ পিএম

অনলাইন সংস্করণ

ইরানের মিনাবে ইসরাইল-যুক্তরাষ্ট্রের হামলায় ৫১ স্কুলছাত্রী নিহত

ইরানে যৌথ হামলা চালিয়েছে ইসরাইল ও যুক্তরাষ্ট্র। এতে দেশটির মিনাব সিটিতে ৫১ স্কুলছাত্রী নিহত হয়েছে। ইরানের দক্ষিণাঞ্চলীয় প্রদেশ হরমুজগানে একটি প্রাক-প্রাথমিক মহিলা বিদ্যালয়ে ইসরাইলি ক্ষেপণাস্ত্র আঘাত হানলে এ ঘটনা ঘটে। 


এর আগে প্রথমে পাঁচ, পরে ২৪ শিশু নিহতের খবর পাওয়া গিয়েছিল। স্থানীয় সংবাদমাধ্যমগুলো জানিয়েছে যে, হামলায় বিদ্যালয়ের ব্যাপক ক্ষতি হয়েছে। এতে আরও অন্তত ৬০ জন আহত হয়েছে।


ইসরাইল ও যুক্তরাষ্ট্রের যৌথ আগ্রাসনের কঠোর জবাব দিচ্ছে ইরান। দেশটির সেনাবাহিনী ও ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী প্রতিশোধমূলক ব্যাপক হামলা চালাচ্ছে।
ইতোমধ্যে দেশটির মিসাইলগুলো আঘাত হেনেছে উপসাগরীয় দেশগুলোতে। এতে আরব আমিরাতে একজন নিহত হয়েছে বলে খবর পাওয়া গেছে।


ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে মার্কিন-ইসরাইলের সঙ্গে দীর্ঘদিনের উত্তেজনা চলছে। সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কঠোর সামরিক পদক্ষেপের ইঙ্গিত দিয়েছিলেন। এর পরপরই এই যৌথ হামলা চালানো হয়েছে বলে ধারণা করা হচ্ছে।


ইরানের পক্ষ থেকে বলা হয়েছে, এই হামলায় বেসামরিক অবকাঠামো ও শিক্ষাপ্রতিষ্ঠান লক্ষ্য করা হয়েছে। তেহরান এই হামলাকে ‘যুদ্ধাপরাধ’ হিসেবে আখ্যায়িত করে আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে নিন্দা জানিয়েছে।


অন্যদিকে ইসরাইল ও যুক্তরাষ্ট্র এখনো এই হামলার বিষয়ে আনুষ্ঠানিক বক্তব্য দেয়নি। তবে মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স সম্প্রতি বলেছিলেন, ইরানের পারমাণবিক সক্ষমতা নির্মূলের লক্ষ্যে যেকোনো পদক্ষেপ নেওয়া হতে পারে।


জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস উভয় পক্ষকে ‘অবিলম্বে’ যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছেন। ইরান ও রাশিয়া দুই প্রতিবেশীকে আলোচনার মাধ্যমে সমস্যা সমাধানের পরামর্শ দিয়েছে।


ভারত এই বিমান হামলায় বেসামরিক নাগরিক নিহতের ঘটনার তীব্র নিন্দা জানিয়ে একে পাকিস্তানের অভ্যন্তরীণ ব্যর্থতা আড়াল করার চেষ্টা হিসেবে অভিহিত করেছে।
উভয় পক্ষ ভারি অস্ত্রশস্ত্র এবং গোলন্দাজ বাহিনী নিয়ে সীমান্তে অবস্থান নেওয়ায় পরিস্থিতি যে কোনো সময় আরও অবনতির দিকে যেতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
বিশ্লেষকরা বলছেন, এই হামলা মধ্যপ্রাচ্যে নতুন করে যুদ্ধের আশঙ্কা তৈরি করেছে। আন্তর্জাতিক মহল আলোচনার মাধ্যমে সংঘাত বন্ধের আহ্বান জানিয়েছে। 

মন্তব্য করুন