প্রকাশিত: ১০ ঘন্টা আগে, ০৮:০১ পিএম
অনলাইন সংস্করণ
বামপন্থী ছাত্রসংগঠন বিপ্লবী ছাত্র মৈত্রীর সরকারি তিতুমীর কলেজ শাখার নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। ৭ সদস্যের কমিটিতে সোহাগ প্রামানিককে আহ্বায়ক এবং রিফাতুল মোর্শেদকে যুগ্ম আহ্বায়ক করা হয়েছে।
শুক্রবার (১৭ এপ্রিল) তিতুমীর কলেজ বিপ্লবী ছাত্র মৈত্রী শাখার এক কর্মীসভায় সর্বসম্মতিক্রমে নতুন কমিটি গঠন করা হয়।নবগঠিত কমিটিকে শপথ পাঠ করান বিপ্লবী ছাত্র মৈত্রীর ঢাকা মহানগরের সভাপতি তৈয়ব ইসলাম।
বিপ্লবী ছাত্র মৈত্রী সরকারি তিতুমীর কলেজ শাখার ৭ সদস্যের কমিটিতে সদস্য আছেন ৫ জন। তাঁরা হলেন— তানহা জামান, সৈকত হাওলাদার, স্বপন, মো. সালমান, শেখ হৃদয় মন্ডল।
মন্তব্য করুন