প্রকাশিত: ৪ ঘন্টা আগে, ০৫:৫৮ পিএম
অনলাইন সংস্করণ
ময়মনসিংহে বাসের ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশার সাত যাত্রী নিহত হয়েছেন। শুক্রবার (২ অক্টোবর) দুপুর সোয়া ১টার দিকে বাংলাদেশ ব্যাংকের সামনে পূর্ব গন্দ্রপা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করেছেন অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল্লাহ আল মামুন।
কোতোয়ালি মডেল থানার ওসি শিবিরুল ইসলাম জানান, ঢাকা থেকে ছেড়ে আসা জামালপুরগামী রাজিব পরিবহণের একটি বাস দুপুর সোয়া ১টার দিকে পূর্ব গন্দ্রপা এলাকায় পৌঁছায়। এ সময় মুক্তাগাছা থেকে ময়মনসিংহ বাইপাসগামী অটোরিকশার সঙ্গে বাসটির মুখোমুখি সংঘর্ষ হয়। ঘটনাস্থলেই তিন নারী ও এক শিশুসহ সাতজনের মৃত্যু হয়। সংঘর্ষে অটোরিকশাটি দুমড়েমুচড়ে যায়। নিহতরা সবাই অটোরিকশার যাত্রী বলে পুলিশ জানিয়েছে। তবে তাদের নাম পরিচয় পাওয়া যায়নি।
দুর্ঘটনার পর বাসের চালক ও হেলপার পালিয়ে গেছে। পুলিশ ঘাতক বাসটি জব্দ করা হয়েছে।
দুর্ঘটনার কারনে ময়মনসিংহ-মুক্তাগাছা সড়কপথে একঘণ্টা যান চলাচল বন্ধ থাকে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে দ্রুত পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং লাশগুলো উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়।
মন্তব্য করুন