প্রকাশিত: ৯ ঘন্টা আগে, ০৭:১১ পিএম
অনলাইন সংস্করণ
সোমবার (১৯ অক্টোবর) একটি শোরুম উদ্বোধনে গিয়ে ভুয়া এআই ভিডিও নিয়ে কথা বলেছেন অভিনেত্রী পরীমনি। গণমাধ্যমের মুখোমুখি হয়ে তিনি এই প্রযুক্তি দিয়ে নারীদের হয়রানির বিরুদ্ধে সোচ্চার হওয়ার আহ্বান জানান।
কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআইয়ের মতো প্রযুক্তি ব্যবহার করে নারীদের হয়রানির ঘটনা দিন দিন বেড়েই চলেছে। সম্প্রতি ভুয়া এআই ভিডিওর সূত্র ধরেই আলোচনার কেন্দ্রে এসেছেন পরীমনি।
আক্ষেপ করে নিজের জীবনে বারবার ঝামেলা সৃষ্টি হওয়া নিয়ে অভিনেত্রী বলেন, "আমার কপালে মনে হয় এটাই লেখা— সারাজীবন ঝামেলা হবে, ঝামেলা নিয়েই যাব। এটা আমি মেনে নিয়েছি। আমার ভালো লাগে, এনজয় করি।"
পরীমনি বলেন, "বিষয়টি অনেক সেনসিটিভ। আমার মতো মানুষ এটা গায়েই লাগানোর কথা না। প্রথম তিন-চার দিন তো পাত্তা দিইনি।" তিনি আরও বলেন, "যখন দেখলাম— এটা আর এভয়েড করতে পারছি না, তখন গিয়ে কথা বললাম। কোনো সাধারণ মেয়ের ক্ষেত্রে হলে অনেকে সুইসাইডও করে ফেলত। সেসব নিয়ে অহরহ নিউজ হয়েছে। সুতরাং এ বিষয়ে নিয়ে সোচ্চার হওয়া জরুরি।"
এ অভিনেত্রী বলেন, "কিছু অসভ্য এআই দিয়ে তার ‘আপত্তিকর’ ভিডিও নির্মাণ করে সামাজিক মাধ্যমে নেটিজেনদের মাঝে ছড়িয়ে দিয়েছে। দিন কয়েক আগে একটি টিভি চ্যানেলের ইনস্টাগ্রাম পেজ হ্যাক করে সেখানেও ভিডিওটি ছড়িয়ে দেওয়া হয়।" এ নিয়ে সামাজিক মাধ্যমে জোর চর্চা চলছিল। পরীমনি আরও জানান, "এর একটা বিহিত হওয়া দরকার।"
এর আগে ফেসবুক লাইভে এসেও স্পষ্টভাবে অপরাধীদের বিরুদ্ধে কথা বলেন অভিনেত্রী। এ নিয়ে অনেকেই তার সাহসের প্রশংসা করেন। পরীমনি বলেন, "সবাই যখন আমার সাহসকে সম্মান জানান, তখন আরও সাহস পাই। মনে হয়, আমি সঠিক পথেই আছি।"
মন্তব্য করুন