প্রকাশিত: ১০ ঘন্টা আগে, ০৬:১৫ পিএম
অনলাইন সংস্করণ
চাঁপাইনবাবগঞ্জে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্র ও তালা কাটার সরঞ্জামসহ মতিউর রহমান মতি (নাম) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে সদর মডেল থানা পুলিশ।
গ্রেপ্তার মতিউর রহমান মতি শিবগঞ্জ উপজেলার মনাকষা ইউনিয়নের পারচৌকা গ্রামের মৃত ফিরোজ আলীর ছেলে।
মঙ্গলবার সকালে অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) এ.এন.এম. ওয়াসিম ফিরোজ বিষয়টি নিশ্চিত করেন।
তিনি জানান, রোববার দিবাগত রাত ৪টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে চাঁপাইনবাবগঞ্জের পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাসের নির্দেশনায় সদর মডেল থানা পুলিশের একটি দল সদর উপজেলার বারঘোরিয়া-যাদুপুর সড়কের সুইসগেট সংলগ্ন এলাকায় অভিযান চালায়।
এ সময় সন্দেহভাজন মতিউর রহমানকে আটক করে তল্লাশি করা হলে তার কাছ থেকে একটি ধারালো হাসুয়া, একটি কান্তা, দুটি লোহার রড ও তালা কাটার একটি যন্ত্র উদ্ধার করা হয়।
তিনি আরো জানান, এ ঘটনায় প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে ওই গ্রেপ্তার ব্যক্তিকে আদালতে পাঠানো হয়েছে।
মন্তব্য করুন