নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৫৭ মিনিট আগে, ০৯:২০ এ এম

অনলাইন সংস্করণ

শ্রীপুরে সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে তেলিহাটি ইউনিয়ন বিএনপি'র বিক্ষোভ মিছিল

কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে গাজীপুরের শ্রীপুর উপজেলার তেলিহাটি ইউনিয়ন বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে বিশাল বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।মিছিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,গাজীপুর-৩ আসনের সংসদ সদস্য অধ্যাপক ডা.এস এম রফিকুল ইসলাম বাচ্চু(এমপি)।তেলিহাটি ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ড থেকে বিএনপি,যুবদল, ছাত্রদল,স্বেচ্ছাসেবকদল,শ্রমিক দলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী ব্যানার নিয়ে মিছিলে অংশ নেন।সোমবার(২৩ নভেম্বর)বিকেলে তেলিহাটি মোড় থেকে মিছিলটি শুরু করে প্রায় ৪ কিলোমিটার জৈনা বাজার ঢাকা ময়মনসিংহ মহাসড়কে শেষ হয়,পরে এক সংক্ষিপ্ত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এমপি অধ্যাপক ডা.এস এম রফিকুল ইসলাম বাচ্চু বলেন,জনগণের জানমালের নিরাপত্তা বিঘ্নিত করে কেউ সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টি করলে তা কঠোরভাবে প্রতিহত করা হবে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি।তেলিহাটি ইউনিয়ন বিএনপির আহ্বায়ক নুরুল আমীন আকন্দের সভাপতিত্বে ও সদস্য সচিব শহীদুল্লাহ বন্ধুকশির সঞ্চালনায় বিক্ষোভ মিছিল উপস্থিত ছিলেন,শ্রীপুর উপজেলা বিএনপির আহ্বায়ক আব্দুল মোতালেব,সদস্য সচিব খাইরুল কবির মন্ডল আজাদ,উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোসলেহ উদ্দিন মৃধা,যুগ্ম আহ্বায়ক এডভোকেট আবু জাফর সরকার,তেলিহাটি ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক শাহজাহান মোড়ল,যুগ্ম আহ্বায়ক আসাদুজ্জামান রমজান সরকার,আবু ইউসুফ,এরশাদ সরকার,উপজেলা শিল্পাঞ্চল শ্রমিক দলের সাধারণ সম্পাদক রানা আহমেদ আকন্দ,উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক শরাফত আলীসহ বিএনপির অঙ্গ সহযোগী সংগঠনের হাজারো নেতাকর্মী বিক্ষোভ মিছিলে অংশ নেন।

 

মন্তব্য করুন