বেনাপোল প্রতিনিধি

প্রকাশিত: ১ ঘন্টা আগে, ০৫:৩৮ পিএম

অনলাইন সংস্করণ

বেনাপোলে ৩ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ আপন দাদার বিরুদ্ধে

বেনাপোলে তিন বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগে উঠেছে নূর আহমদ নামে ৮৫ বছর বয়সী আপন দাদার বিরুদ্ধে। শারীরিক অবস্থার অবনতি হলে রবিবার (২৫ অক্টোবর) রাতে শিশুটিকে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।

অভিযোগ রয়েছে- বৃহস্প্রতিবার (২২ অক্টোবর) বিকেলে বেনাপোল পোর্ট থানার পুটখালী ইউনিয়নের বালুন্ডা গ্রামের নিজ বাড়িতে এ ধর্ষণের ঘটনাটি ঘটে।

অভিযুক্ত নূর আহমদ (৮৫) ওই গ্রামের বাসিন্দা।

শিশুটির মা জানান, ২২ অক্টোবর বিকেলে দাদা নূর আহমদ নিজ কক্ষে শিশুটিকে ডেকে নিয়ে ধর্ষণ করা হয়। পরে ধর্ষণের বিষয়টি তাকে জানায়। লোকলজ্জার ভয়ে বিষয়টি প্রকাশ করেননি তিনি। পরে শিশুটির শারীরিক অবস্থার অবনতি হলে তাকে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।

জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের ইনচার্জ ডা. বিচিত্র মল্লিক জানান, ভর্তির পর ভুক্তভোগী শিশু গাইনি ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছে। তার শারীরিক অবস্থা এখন আশঙ্কামুক্ত।

আজ সোমবার সকালে বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরশাফ হোসেন জানান, এঘটনায় এখনো পর্যন্ত কেউ লিখিত অভিযোগ করেননি। অভিযোগ পেলে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

মন্তব্য করুন