নাজমুল হুদা

প্রকাশিত: ৯ ঘন্টা আগে, ০৪:৩৯ পিএম

অনলাইন সংস্করণ

বিএনপির সংরক্ষিত নারী আসনে মনোনয়ন ফরম নিলেন সেই সিঁথি

ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের নির্বাচন উপলক্ষে বিএনপির মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন আলোচিত মডেল ও অ্যাক্টিভিস্ট ফারজানা সিঁথি।

শনিবার ১১ এপ্রিল সকালে নয়াপল্টনে দলীয় কার্যালয় থেকে তিনি মনোনয়ন ফরম সংগ্রহ করেন।

পরে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে ফারজানা সিঁথি বলেন, “আমি অফিসিয়ালি একটি ব্রিফ করবো, তখন বিস্তারিত জানাবো। নড়াইল-২ আসন থেকে আমি ফরম নিয়েছি। আমি আশাবাদী আমি চূড়ান্তভাবে মনোনীত হবো।”

ফারজানা সিঁথির বাড়ি যশোরে। তিনি আন্তর্জাতিক স্বেচ্ছাসেবী সংস্থা ‘দ্য হাঙ্গার প্রজেক্ট, বাংলাদেশ’-এর বরগুনা সদরের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন। তিনি গভর্নমেন্ট কলেজ অব অ্যাপ্লাইড হিউম্যান সায়েন্সের ২০১৯-২০ সেশনের শিক্ষার্থী।

এর আগে ২০২৪ সালের ১৬ আগস্ট শাহবাগ থানার এক ঘটনাকে কেন্দ্র করে সেনাবাহিনীর এক কর্মকর্তার সঙ্গে উত্তপ্ত বাক্যবিনিময়ের পর সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হন তিনি। এছাড়া তিনি জনপ্রিয় কণ্ঠশিল্পী আসিফ আকবরের ‘ইচ্ছেরা’ (বাংলা) ও ‘বেপানা দিল’ (হিন্দি) গানের মিউজিক ভিডিওতে মডেল হিসেবে কাজ করেছেন।

বর্তমানে তাকে অ্যাক্টিভিস্ট ও মডেল উভয় পরিচয়েই চেনেন অনেকে।

মন্তব্য করুন