বিনোদন ডেস্ক

প্রকাশিত: ১৬ ঘন্টা আগে, ০৯:৪৯ এ এম

অনলাইন সংস্করণ

টেইলর সুইফট ও ট্রাভিস কেলসির বিয়ে ৩ জুলাই নিউইয়র্কে

বিশ্বজুড়ে কোটি ভক্তের দীর্ঘদিনের জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন পপ সুপারস্টার টেইলর সুইফট ও এনএফএল তারকা ট্রাভিস কেলসি।

চলতি বছরের ৩ জুলাই নিউইয়র্ক সিটিতে তাদের বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হবে। আমন্ত্রিত অতিথিদের কাছে ইতোমধ্যে ‘সেভ দ্য ডেট’ কার্ড পৌঁছে গেছে।

যুক্তরাষ্ট্রের স্বাধীনতা দিবস (৪ জুলাই) উদযাপনের প্রতি টেইলর সুইফটের দীর্ঘদিনের ভালোবাসার সঙ্গে সামঞ্জস্য রেখে এই তারিখ নির্ধারণ করা হয়েছে। অনেকে ধারণা করেছিলেন, সুইফটের রোড আইল্যান্ডের বিশাল প্রাসাদে বিয়ে হবে। কিন্তু বড় পরিসরে ও আভিজাত্যের সঙ্গে অনুষ্ঠান করতে চাওয়ায় নিউইয়র্কের ম্যানহাটনকেই চূড়ান্ত অনুষ্ঠানস্থল হিসেবে বেছে নেওয়া হয়েছে।

নিউইয়র্কের প্রতি টেইলর সুইফটের গভীর টান রয়েছে। ২০১৪ সালে তিনি প্রথম এখানে বসবাস শুরু করেন। পরে প্রায় ৫০ মিলিয়ন ডলার মূল্যের বিশাল সম্পত্তির মালিক হন। তাঁর বিখ্যাত গান ‘ওয়েলকাম টু নিউইয়র্ক’ এই শহরের প্রতি ভালোবাসার অনন্য নিবেদন। তিনি নিউইয়র্কের গ্লোবাল ওয়েলকাম অ্যাম্বাসেডর হিসেবেও দায়িত্ব পালন করেছেন।

ট্রাভিস কেলসিকেও নিউইয়র্কের প্রাণবন্ত শক্তির প্রশংসা করতে দেখা গেছে। নিউইয়র্কে বিয়ে করে এই জুটি বিয়ন্সে-জে জি, সারাহ জেসিকা পার্কার-ম্যাথু ব্রডেরিকের মতো তারকা দম্পতিদের তালিকায় যুক্ত হতে যাচ্ছেন।

বিয়ের অনুষ্ঠান নিয়ে বিশ্বজুড়ে ভক্তদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে।

মন্তব্য করুন