তরুণ কণ্ঠ প্রতিবেদন

প্রকাশিত: ১৪ ঘন্টা আগে, ১১:১০ এ এম

অনলাইন সংস্করণ

জ্বালানি তেলের জন্য পাম্পগুলোতে এখনও দীর্ঘ লাইন

ছবি: এআই

রাজধানী ঢাকায় জ্বালানি তেল সরবরাহে সংকট ও আতঙ্কের কারণে পেট্রোল পাম্পগুলোতে যানবাহনের দীর্ঘ লাইন অব্যাহত রয়েছে। এতে চরম ভোগান্তিতে পড়েছেন গাড়িচালক ও রাইড শেয়ারিং কর্মীরা।

আজ শনিবার ১১ এপ্রিল সকাল থেকেই ফিলিং স্টেশনগুলোতে দেখা গেছে দীর্ঘ সারি। অনেকে মধ্যরাত থেকে লাইনে দাঁড়িয়েছেন, আবার কেউ ভোরবেলায় ছুটে এসেছেন। পাম্প সংশ্লিষ্টরা জানান, চাহিদা অনুযায়ী তেল সরবরাহ না থাকায় এই লাইন তৈরি হয়েছে। সংকটের আতঙ্কে গ্রাহকরা প্রয়োজনের চেয়ে বেশি তেল কিনছেন বলেও তারা জানান।

চালকরা অভিযোগ করেন, ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করেও চাহিদামতো তেল পাচ্ছেন না। অনেকে প্রশাসনিক তৎপরতার ঘাটতির কথা তুলে ক্ষোভ প্রকাশ করেছেন।

সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন রাইড শেয়ারিং মোটরবাইক চালকরা। তারা বলছেন, তেলের স্বল্পতায় তাদের দৈনিক উপার্জন অনেক কমে গেছে।

বর্তমানে রাজধানীর অধিকাংশ পেট্রোল পাম্পে এই পরিস্থিতি বিরাজ করছে। জ্বালানি বিভাগ ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত পদক্ষেপের দাবি জানিয়েছেন ভুক্তভোগীরা।

মন্তব্য করুন