বিনোদন ডেস্ক

প্রকাশিত: ১২ ঘন্টা আগে, ০৫:৪৭ পিএম

অনলাইন সংস্করণ

কে সেই সিদ্ধার্থ, যাঁর সঙ্গে মিমির বিয়ের গুঞ্জন

টালিউডের জনপ্রিয় অভিনেত্রী মিমি চক্রবর্তীর বিয়ে নিয়ে নতুন করে গুঞ্জন ছড়িয়েছে। চলতি নভেম্বরেই তাঁর আইনি বিয়ে বা আংটিবদলের আনুষ্ঠানিকতা সম্পন্ন হতে পারে বলে বিভিন্ন গণমাধ্যমে খবর প্রকাশিত হয়েছে। তবে এ বিষয়ে অভিনেত্রী বা তাঁর পরিবারের পক্ষ থেকে এখনো কোনো আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়নি।

বিয়ের প্রস্তুতির অংশ হিসেবে প্রখ্যাত পোশাক ডিজাইনার সব্যসাচী মুখোপাধ্যায়ের কলকাতার দোকানে দেখা গেছে মিমিকে। এ কারণে বিয়ের পোশাক কেনার জন্যই তিনি সেখানে গিয়েছিলেন কি না, তা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনা শুরু হয়েছে। বিয়েতে সব্যসাচীর নকশা করা পোশাক পরতে পারেন বলেও গুঞ্জন রয়েছে।

বিভিন্ন গণমাধ্যমের খবর অনুযায়ী, মিমির হবু বরের নাম সিদ্ধার্থ। তিনি ভারতীয় নৌবাহিনীর একজন উচ্চপদস্থ কর্মকর্তা এবং বিনোদনজগতের বাইরের মানুষ। দীর্ঘদিন ধরে তাঁদের মধ্যে সম্পর্ক রয়েছে বলে খবর প্রকাশিত হয়েছে।

আগামী ৫ ডিসেম্বর পশ্চিমবঙ্গের পাহাড়ি শহর কালিম্পংয়ে ঘরোয়া আয়োজনে বিয়ের অনুষ্ঠান হতে পারে বলে জানা গেছে। সেখানে টালিউডের সহকর্মীদের জন্য জাঁকজমকপূর্ণ সংবর্ধনার আয়োজনের কথাও শোনা যাচ্ছে।

বিয়ের অনুষ্ঠান শেষে কলকাতায় ফিরে আত্মীয়স্বজন ও চলচ্চিত্রাঙ্গনের বন্ধুদের নিয়ে বিবাহোত্তর সংবর্ধনার আয়োজন করতে পারেন অভিনেত্রী। তবে পুরো বিষয়টি এখনো গুঞ্জন ও গণমাধ্যমে প্রকাশিত খবরের মধ্যেই সীমাবদ্ধ। মিমি নিজে এ বিষয়ে কিছু না বলায় তাঁর ভক্তদের মধ্যে কৌতূহল বাড়ছে।

 

মন্তব্য করুন