আবিদ হাসান বাঁধন, জবি প্রতনিধি

প্রকাশিত: ৯ ঘন্টা আগে, ০৪:১৬ পিএম

অনলাইন সংস্করণ

ইউজিসি চেয়ারম্যানের সঙ্গে জবি উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ

বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) নবনিযুক্ত চেয়ারম্যান অধ্যাপক ড. মামুন আহমেদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মো. রইছ উদদীন।

(মঙ্গলবার) বিকেলে রাজধানীর আগারগাঁওয়ে ইউজিসি কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

সাক্ষাতে উপাচার্য জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় ক্যাম্পাস উন্নয়নের উপর গুরুত্ব আরোপ করে মঞ্জুরী কমিশনের চেয়ারম্যানকে অবহিত করেন এবং আগামী বাজেটে জবির জন্য আলাদা ভাবে প্রকল্প পাসে তার সহযোগিতা কামনা করেন। এছাড়াও শিক্ষা, গবেষণা, অবকাঠামো ও র‌্যাঙ্কিংয়ের ক্ষেত্রে উপাচার্য জবির বর্তমান অবস্থান তুলে ধরে বিশ্ববিদ্যালয়কে এগিয়ে নিতে তার সহযোগিতা প্রত্যাশা করেন।

এছাড়াও জবি উপাচার্য ইউজিসি চেয়ারম্যানকে জবি ক্যাম্পাস পরিদর্শনের আমন্ত্রণ জানান।

এ-সময় ইউজিসির চেয়ারম্যান অধ্যাপক ড. মামুন আহমেদ শিক্ষা ও গবেষণা ক্ষেত্রে জবির উন্নয়নে সহযোগিতার আশ্বাস প্রদান করেন।

মন্তব্য করুন