তরুণ কণ্ঠ প্রতিবেদন

প্রকাশিত: ১১ মিনিট আগে, ০৫:১৬ পিএম

অনলাইন সংস্করণ

১৬ ডিসেম্বর পর্যন্ত ঢাকা-রিয়াদ ফ্লাইট স্থগিত

সৌদি আরবে সাম্প্রতিক বিমান হামলা ও নিরাপত্তাজনিত কারণে ঢাকা-রিয়াদ-ঢাকা রুটে আগামী ১৬ ডিসেম্বর পর্যন্ত ফ্লাইট চলাচল স্থগিত করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইনস। মঙ্গলবার (২৪ নভেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে রাষ্ট্রীয় পতাকাবাহী সংস্থাটি।

বিজ্ঞপ্তিতে বিমান জানায়, ঢাকা-জেদ্দা-ঢাকা, ঢাকা-দাম্মাম-ঢাকা ও ঢাকা-মদিনা-ঢাকা রুটে পূর্বঘোষিত সিদ্ধান্ত ও সময়সূচি অনুযায়ী ফ্লাইট চলাচল অব্যাহত থাকবে। এসব রুটে ফ্লাইট পরিচালনার ক্ষেত্রে আগের সিদ্ধান্তে কোনো পরিবর্তন আনা হয়নি।

এ পরিস্থিতিতে রিয়াদগামী যাত্রীরা আসন খালি থাকা সাপেক্ষে ঢাকা থেকে জেদ্দা, দাম্মাম ও মদিনা রুট ব্যবহার করে সৌদি আরব যাতায়াত করতে পারবেন।

যাত্রীদের টিকিট ও ভ্রমণসংক্রান্ত সর্বশেষ তথ্য জানতে নিকটস্থ বিমান বাংলাদেশ এয়ারলাইনসের বিক্রয়কেন্দ্রে যোগাযোগ করার অনুরোধ জানিয়েছে সংস্থাটি।

 

মন্তব্য করুন