প্রকাশিত: ১৬ মিনিট আগে, ০৫:১১ পিএম
অনলাইন সংস্করণ
দেশে হাম ও হামের উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় আরও ৯ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ৬৮ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে। মঙ্গলবার (২৪ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের প্রকাশিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তি অনুযায়ী, গত ২৩ নভেম্বর সকাল ৮টা থেকে ২৪ নভেম্বর সকাল ৮টা পর্যন্ত সারাদেশে সন্দেহজনক হাম রোগী শনাক্ত হয়েছেন ১ হাজার ২৮৩ জন। বিভাগভিত্তিক হিসাবে ঢাকা বিভাগে সর্বোচ্চ ৫২৬ জন সন্দেহজনক রোগী শনাক্ত হয়েছেন। এ ছাড়া চট্টগ্রামে ১৮৩, সিলেটে ১৬৭, বরিশালে ১৩৮, খুলনায় ১০৭, ময়মনসিংহে ৯০, রাজশাহীতে ৩৯ এবং রংপুরে ৩৩ জন শনাক্ত হয়েছেন।
গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হামে মারা যাওয়া ৯ জনের মধ্যে ঢাকা ও সিলেট বিভাগে তিনজন করে এবং চট্টগ্রাম, বরিশাল ও খুলনা বিভাগে একজন করে মারা গেছেন। এ সময়ে নিশ্চিত হামে মৃত্যুর কোনো তথ্য বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়নি।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, চলতি বছরের ১৫ মার্চ থেকে ২৪ নভেম্বর সকাল ৮টা পর্যন্ত সারাদেশে মোট ২ লাখ ৫৯ হাজার ১৯০ জন সন্দেহজনক হাম রোগী শনাক্ত হয়েছেন। তাঁদের মধ্যে নিশ্চিত হাম রোগীর সংখ্যা ২৬ হাজার ৩০০।
একই সময়ে সন্দেহজনক হামে মোট ১ হাজার ২৫৬ জন এবং নিশ্চিত হামে ১০৫ জনের মৃত্যু হয়েছে।
মন্তব্য করুন