তরুণ কণ্ঠ প্রতিবেদন

প্রকাশিত: ১৪ ঘন্টা আগে, ১২:৩০ পিএম

অনলাইন সংস্করণ

মুক্তিযোদ্ধাদের সম্মানিত করে দায় মোচনের চেষ্টা করছে সরকার: প্রধানমন্ত্রী

মুক্তিযোদ্ধাদের সম্মানিত করার মাধ্যমে সরকার তাঁদের প্রতি রাষ্ট্রের দায় কিছুটা মোচনের চেষ্টা করছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

শনিবার (২১ নভেম্বর) সশস্ত্র বাহিনী দিবস ২০২৬ উপলক্ষে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, “মুক্তিযুদ্ধ এবং মুক্তিযোদ্ধাদের গৌরব সবসময় আমাকে আন্দলিত করে। মুক্তিযোদ্ধার সন্তান হিসেবে আমি নিজেও গর্বিত।”

তিনি বলেন, বিএনপি সরকারে থাকাকালীন সবসময় মুক্তিযুদ্ধ ও মুক্তিযোদ্ধাদের কল্যাণে ইতিবাচক পদক্ষেপ গ্রহণ করেছে। বাংলাদেশকে বিশ্বের বুকে আত্মমর্যাদাশীল রাষ্ট্রে পরিণত করতে বর্তমান সরকার বদ্ধপরিকর।

বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের পরিবারের কল্যাণে রাষ্ট্র তার সাধ্য অনুযায়ী সহযোগিতার ধারা অব্যাহত রাখবে বলেও ঘোষণা দেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

 

মন্তব্য করুন