প্রকাশিত: ১৭ ঘন্টা আগে, ০৯:৫০ এ এম
অনলাইন সংস্করণ
মৌলভীবাজারে আওয়ামী লীগের সহযোগী সংগঠন স্বেচ্ছাসেবক লীগের দুই নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃতরা হলেন কাওসার তরফদার (২৮) ও মো. ওয়াদুদ আলী ওরফে মো. আজাদ আলী (৪৬)।
শুক্রবার রাতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে মৌলভীবাজার সদর মডেল থানা পুলিশ।
কাওসার তরফদার মৌলভীবাজার সদর উপজেলার ৫ নম্বর আখাইলকুড়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক। তিনি ওই ইউনিয়নের পালপুর গ্রামের মুকিত তরফদারের ছেলে।
অপরদিকে, মো. ওয়াদুদ আলী ওরফে মো. আজাদ আলী ১ নম্বর খলিলপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি। তিনি সদর উপজেলার শেরপুর এলাকার ব্রাহ্মণগ্রামের মৃত সিরাজ মিয়ার ছেলে।
মৌলভীবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ সাইফুল ইসলাম বলেন, আটককৃতরা রাজনৈতিক মামলার আসামি। ওই মামলায় তাদের গ্রেপ্তার দেখানো হয়েছে।
মন্তব্য করুন