চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ৮ নভেম্বার, ২০২৬, ০৯:০০ এ এম

অনলাইন সংস্করণ

চাঁপাইনবাবগঞ্জে বিসিকের শিল্প উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন

বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প কর্পোরেশন (বিসিক), জেলা কার্যালয়, চাঁপাইনবাবগঞ্জের উদ্যোগে ০৫ (পাঁচ) দিনব্যাপী ‘শিল্প উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ কোর্স’-এর ২য় ব্যাচের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (১ নভেম্বর) জেলা বিসিক ভবনে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রশিক্ষণ কোর্সের শুভ উদ্বোধন করেন চাঁপাইনবাবগঞ্জের জেলা প্রশাসক আবু ছালেহ মো. মুসা জঙ্গী।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিসিক জেলা কার্যালয়, চাঁপাইনবাবগঞ্জের সহকারী মহাব্যবস্থাপক মোঃ সাজিদুল ইসলাম।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করেন বিসিক জেলা কার্যালয়, চাঁপাইনবাবগঞ্জের সম্প্রসারণ কর্মকর্তা মোহাঃ আব্দুর রহিম। তিনি তাঁর বক্তব্যে প্রশিক্ষণ কোর্সের উদ্দেশ্য, গুরুত্ব এবং নতুন উদ্যোক্তা সৃষ্টিতে বিসিকের বিভিন্ন কার্যক্রম ও সহযোগিতার বিষয় তুলে ধরেন। পাশাপাশি প্রশিক্ষণলব্ধ জ্ঞান কাজে লাগিয়ে সফল উদ্যোক্তা হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করার জন্য প্রশিক্ষণার্থীদের প্রতি আহ্বান জানান।
প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, দেশের অর্থনৈতিক উন্নয়ন ও কর্মসংস্থান সৃষ্টিতে ক্ষুদ্র ও কুটির শিল্পের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। নতুন উদ্যোক্তা তৈরির মাধ্যমে স্থানীয় অর্থনীতিকে শক্তিশালী করতে এ ধরনের প্রশিক্ষণ কার্যক্রম গুরুত্বপূর্ণ অবদান রাখবে।
পাঁচ দিনব্যাপী এ প্রশিক্ষণে অংশগ্রহণকারীদের ব্যবসা নির্বাচন ও সম্ভাব্যতা যাচাই, ব্যবসায়িক পরিকল্পনা প্রণয়ন, শিল্প নিবন্ধন, বিসিকের সহায়তা ও ঋণ সুবিধা, অনলাইন মার্কেটিং এবং শিল্প পরিচালনার বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ প্রদান করা হবে।

বিসিকের এ প্রশিক্ষণ কার্যক্রমের মাধ্যমে প্রশিক্ষণার্থীরা উদ্যোক্তা হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করার পাশাপাশি নতুন কর্মসংস্থান সৃষ্টি ও দেশের অর্থনৈতিক উন্নয়নে অবদান রাখতে সক্ষম হবেন বলে আশা প্রকাশ করা হয়।
উল্লেখ্য, প্রশিক্ষণ কোর্সটি ০১ নভেম্বর থেকে ০৫ নভেম্বর ২০২৬ পর্যন্ত অনুষ্ঠিত হবে। 
বর্তমান সরকারের ৮মাস শাসনামলে মামলা ২৮, গ্রেপ্তার ১৯
লাকসাম রেলওয়ে থানা পুলিশ 
বিশেষ অভিযানে  বিপুল মালামাল উদ্ধার 
মশিউর রহমান সেলিম, জেলা দক্ষিন প্রতিনিধি, কুমিল্লা:
পুর্বাঞ্চলের ঐতিহ্যবাহী লাকসাম জংসনের আওতাধীন রেলওয়ে জিআরপি পুলিশ বর্তমান বিএনপি জোট সরকারের ৮মাস শাসনামলে মাদক, চোরাচালানবিরোধী ও বিশেষ অভিযানে ২৮টি মামলা, ১৯জন গ্রেপ্তার ও বিপুল পরিমান অবৈধ মালামাল উদ্ধার সক্ষম হয়েছে। রেলওয়ে জিআরপি থানা পুলিশ ২০২৬ সালে সরকারের ৮মাসে পরিচালিত বিভিন্ন অভিযানে দুই শতাধিক কেজি গাঁজা, ইয়াবা ট্যাবলেট, চোলাই মদ, বিদেশি হুইস্কি, ভারতীয় নিষিদ্ধ কাশির সিরাপ ও বিভিন্ন চোরাচালান পণ্য উদ্ধার, একাধিক মামলা এবং গ্রেপ্তার করা হয়েছে সংশ্লিষ্ট একাধিক ব্যক্তিদের।
রেলওয়ে জিআরপি থানা সূত্রে জানা যায়, জানুয়ারি ও ফেব্রুয়ারি মাসে পৃথক দুটি মাদক মামলায় দুজনকে গ্রেপ্তার করে ৬ কেজি গাঁজা উদ্ধার করা হয়।  মে মাসে চারটি মাদক মামলায় দুজনকে গ্রেপ্তার করে ১০ কেজি ৯০০ গ্রাম গাঁজা ও ৮টি ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। জুনে ছয়টি মাদক মামলায় ৩০ কেজি ৯০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। জুলাই মাসে পাঁচটি মাদক ও একটি চোরাচালান মামলায় দুজনকে গ্রেপ্তার করা হয়। এ সময় ৭ কেজি গাঁজা, ৩০ লিটার চোলাই মদ, ২০ বোতল ভারতীয় নিষিদ্ধ কাশির সিরাপ, ৫০ প্যাকেট ভারতীয় চকলেট এবং ১৪ বোতল বিদেশি হুইস্কি উদ্ধার করা হয়। আগস্ট মাসে পাঁচটি মাদক মামলায় চারজনকে গ্রেপ্তার করে ৫২ কেজি ৯০০ গ্রাম গাঁজা, ৩৯টি ইয়াবা ট্যাবলেট ও ৩০ লিটার চোলাই মদ উদ্ধার করা হয়। সেপ্টেম্বর মাসে পাঁচটি মাদক ও দুটি চোরাচালান মামলায় পাঁচজনকে গ্রেপ্তার করা হয়। এ সময় ২১ কেজি গাঁজা এবং ভারতীয় ১৩৬ বোতল ঊসধসর ৭ ঙরষং রহ ঙহব ও ১০৭ বোতল কবড় কধৎঢ়রহ ঙষরাড়ুষ উদ্ধার করা হয়। সর্বশেষ অক্টোবর মাসে একটি মাদক মামলায় দুজনকে গ্রেপ্তার করে ২ কেজি গাঁজা উদ্ধার করা হয়। 
সুত্রটি আরো জানায়, এ ৮মাসের বিশেষ অভিযানে সব মিলিয়ে ২৮টি মামলা, গেপ্তার ১৯, ১৩০ কেজি ৭০০ গ্রাম গাঁজা, ৪৭টি ইয়াবা ট্যাবলেট, ৬০ লিটার চোলাই মদসহ বিভিন্ন মাদক ও চোরাচালান পণ্য উদ্ধার করা হয়েছে। পাশাপাশি ছয়টি চোরাচালান মামলা ও অন্যান্য ক্ষেত্রে  একাধিক মামলা রুজু হয়েছে। এদিকে কুমিল্লা-৯ (লাকসাম-মনোহরগঞ্জ) আসনের সংসদ সদস্য মো. আবুল কালাম মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজির বিরুদ্ধে কঠোর অবস্থানের কথা বিভিন্ন সময়ে জানিয়েছেন। অপরাধ দমনে পুলিশকে প্রয়োজনীয় সহযোগিতা ও আইনশৃঙ্খলা রক্ষায় তৎপরতা বাড়ানোর ওপরও গুরুত্ব দিয়েছেন তিনি। তাঁর নির্বাচনী এলাকায় মাদক ও অপরাধ দমনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর এমন অভিযানকে ইতিবাচক হিসেবে দেখছেন সচেতন মহল। পুলিশের এ অভিযান অব্যাহত থাকলে রেলপথে মাদক পরিবহন ও চোরাচালান নিয়ন্ত্রণে আরও কার্যকর ভূমিকা রাখবে বলে মনে করছেন স্থানীয় সচেতন ব্যক্তিরা।
এ ব্যপারে লাকসাম রেলওয়ে জিআরপি থানার অফিসার ইনচার্জ রাজীব চন্দ্র কর বলেন, মাদক ও চোরাচালানের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত রয়েছে। পুর্বাঞ্চলীয় রেলপথকে মাদক, নানা ধরনের অপরাধ মুক্ত রাখতে পুলিশ সর্বোচ্চ সতর্কতার সঙ্গে দায়িত্ব পালন করছে। মাদক কারবারি ও চোরাচালানের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে। এ ক্ষেত্রে সকল মহলের সহযোগিতা প্রয়োজন।

মন্তব্য করুন