প্রকাশিত: ২ ঘন্টা আগে, ০৬:১৯ পিএম
অনলাইন সংস্করণ
দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ছয়জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ১ হাজার ৮৬৬ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।
বুধবার (৪ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, চলতি বছরের ১ জানুয়ারি থেকে ৪ নভেম্বর পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে দেশের বিভিন্ন হাসপাতালে মোট ১ লাখ ৪২ হাজার ৭৭৫ জন রোগী ভর্তি হয়েছেন। তাঁদের মধ্যে সুস্থ হয়ে হাসপাতাল থেকে বাড়ি ফিরেছেন ১ লাখ ৩৬ হাজার ৩৯৪ জন।
বর্তমানে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ৫ হাজার ৯৩৬ জন ডেঙ্গু রোগী। এ ছাড়া চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে সারা দেশে মোট ৪৪৫ জনের মৃত্যু হয়েছে।
বিভাগভিত্তিক পরিসংখ্যানে দেখা গেছে, ডেঙ্গুর প্রকোপ সবচেয়ে বেশি ঢাকা বিভাগে। গত ২৪ ঘণ্টায় এ বিভাগে সর্বোচ্চ ৮৬৮ জন নতুন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। একই সময়ে মারা গেছেন চারজন। এ নিয়ে ঢাকা বিভাগে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৫৮ হাজার ২৮৪ জনে এবং মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ২১২ জন।
চট্টগ্রাম বিভাগে গত ২৪ ঘণ্টায় ২৫৬ জন নতুন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এ সময়ে কোনো মৃত্যুর ঘটনা ঘটেনি। তবে এ বিভাগে এখন পর্যন্ত মোট ২০ হাজার ৮৮৬ জন আক্রান্ত হয়েছেন এবং মারা গেছেন ৪৩ জন।
খুলনা বিভাগে গত ২৪ ঘণ্টায় ২১৫ জন নতুন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন এবং মারা গেছেন দুজন। এ নিয়ে বিভাগটিতে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২১ হাজার ৪৪৭ জনে এবং মৃতের সংখ্যা ৮২ জনে।
রাজশাহী বিভাগে গত ২৪ ঘণ্টায় ১৭১ জন নতুন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এ সময়ে কোনো মৃত্যুর ঘটনা ঘটেনি। এ বিভাগে এখন পর্যন্ত মোট আক্রান্ত হয়েছেন ১১ হাজার ৫২ জন এবং মারা গেছেন ২৯ জন।
রংপুর বিভাগে গত ২৪ ঘণ্টায় ৭১ জন নতুন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এ বিভাগে এখন পর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা ৪ হাজার ৯৮০ জন এবং মৃত্যুর সংখ্যা আটজন।
বরিশাল বিভাগে গত ২৪ ঘণ্টায় নতুন করে ২০৬ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এ নিয়ে বিভাগটিতে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১৭ হাজার ৭১২ জনে এবং মৃতের সংখ্যা ৩০ জনে।
অন্যদিকে, সিলেট বিভাগে গত ২৪ ঘণ্টায় ১৩ জন নতুন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এ বিভাগে এখন পর্যন্ত মোট আক্রান্ত হয়েছেন ৯১২ জন এবং মারা গেছেন চারজন।
মন্তব্য করুন