প্রকাশিত: ১১ ঘন্টা আগে, ০৫:২৫ পিএম
অনলাইন সংস্করণ
কুড়িগ্রামের রৌমারীতে মালবাহী ট্রাক্টরের ধাক্কায় ব্যাটারিচালিত অটোরিকশার পাঁচ যাত্রী নিহত হয়েছেন। শনিবার (১৭ অক্টোবর) দুপুর আড়াইটার দিকে উপজেলার সায়েদাবাদ বাজারের পাশে এ দুর্ঘটনা ঘটে।
রৌমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাউসার আলী দৈনিক যুগান্তরকে দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।
স্থানীয়রা জানান, সায়েদাবাদ বাজারের কাছে একটি বেপরোয়া মালবাহী ট্রাক্টর অটোরিকশাটিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তিনজন নিহত হন। পরে হাসপাতালে নেওয়ার পথে আরও দুজনের মৃত্যু হয়।
তাৎক্ষণিকভাবে নিহতদের নাম-পরিচয় জানা যায়নি।
মন্তব্য করুন