প্রকাশিত: ৬ ঘন্টা আগে, ০৮:৫৩ পিএম
অনলাইন সংস্করণ
রাজধানীর সরকারি তিতুমীর কলেজে উৎসব মুখর পরিবেশ ও যথাযথ সাড়ম্বরে বাংলা নববর্ষ- ১৪৩৩ উদযাপন উপলক্ষে বৈশাখী শোভাযাত্রা ও বৈশাখী মেলা আয়োজিত হতে যাচ্ছে।
আগামী ১৪ এপ্রিল (মঙ্গলবার) ১লা বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ সকাল ৮ টা থেকে সারাদিনব্যাপী কলেজ ক্যাম্পাসে বৈশাখী শোভাযাত্রা ও বৈশাখী মেলা আয়োজন করতে যাচ্ছে কলেজ প্রশাসন।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সকাল ৮:০০ টা বৈশাখী শোভাযাত্রার শুভারম্ভ, সকাল ৮ : ১৫ টা বৈশাখী মেলার শুভ উদ্বোধন, সকাল ৮:২০ টা বৈশাখী মেলার স্টল পরিদর্শন, সকাল ৮: ৩০ টা মুক্তমঞ্চে নববর্ষের অনুষ্ঠানমালা।
বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, বৈশাখী মেলা ১৪৩৩ বিভাগভিত্তিক স্টল বরাদ্দের তালিকা দেওয়া হয়েছে।
উল্লেখ্য, উক্ত শোভাযাত্রায় কলেজ প্রশাসনের পক্ষ থেকে সকল শিক্ষক কর্মচারী এবং শিক্ষার্থীকে উপস্থিত থাকার জন্য অনুরোধ করা হলো।
মন্তব্য করুন