তরুণ কণ্ঠ প্রতিবেদন

প্রকাশিত: ১৬ ঘন্টা আগে, ১০:২৮ এ এম

অনলাইন সংস্করণ

আগামীকাল থেকে বন্ধ সব স্কুল-কলেজ, টানা ৩ দিনের ছুটি

দেশের প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক স্তরের সব শিক্ষাপ্রতিষ্ঠানে আগামীকাল রোববার ১২ এপ্রিল থেকে টানা তিন দিনের ছুটি ঘোষণা করা হয়েছে। এর সঙ্গে শুক্র ও শনিবারের সাপ্তাহিক ছুটি মিলিয়ে মোট পাঁচ দিন বন্ধ থাকবে শিক্ষাপ্রতিষ্ঠান।

ছুটির তালিকা অনুসারে, রোববার বৈসাবি উৎসব উপলক্ষে একদিনের ছুটি রয়েছে। সোমবার ১৩ এপ্রিল চৈত্র সংক্রান্তি এবং মঙ্গলবার ১৪ এপ্রিল বাংলা নববর্ষ উপলক্ষে ছুটি থাকবে। ফলে রোববার থেকে মঙ্গলবার পর্যন্ত টানা তিন দিন শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকবে।

শুক্রবার ও শনিবার সাপ্তাহিক ছুটি থাকায় সবমিলিয়ে দেশের স্কুল, কলেজ, মাদ্রাসা ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানে টানা পাঁচ দিন ছুটি চলবে।

শিক্ষা মন্ত্রণালয়ের বাৎসরিক ছুটির তালিকা পর্যালোচনা করে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। ছুটির সময় শিক্ষার্থী ও অভিভাবকদের প্রয়োজনীয় সতর্কতা অবলম্বন করার পরামর্শ দেওয়া হয়েছে।

মন্তব্য করুন