বিনোদন ডেস্ক

প্রকাশিত: ১ ঘন্টা আগে, ১২:২৩ পিএম

অনলাইন সংস্করণ

‘ছট মাইয়া’ গান দেখে তামান্নার পুরোহিতও প্রশংসা করলেন

মুম্বাইয়ে ‘বন: ফোর্স অব দ্য ফরেস্ট’ সিনেমার ঝলক প্রকাশ অনুষ্ঠানে উপস্থিত হয়ে ছবির ‘ছট মাইয়া’ গান নিয়ে কথা বলেছেন অভিনেত্রী তামান্না ভাটিয়া। গানটিতে ছট পূজার বিভিন্ন আচার যেভাবে তুলে ধরা হয়েছে, তা দেখে তাঁর বাড়ির পুরোহিত প্রশংসা করেছেন বলে জানান অভিনেত্রী।

বুধবার (১৬ সেপ্টেম্বর) আয়োজিত অনুষ্ঠানে ছবির নায়ক সিদ্ধার্থ মালহোত্র, মনীশ পাল, সুনীল গ্রোভার, শ্বেতা তিওয়ারি, অনুপ সোনি, প্রযোজক একতা কাপুর ও পরিচালক দীপক কুমার মিশ্র উপস্থিত ছিলেন।

তামান্না জানান, ১৫ সেপ্টেম্বর তাঁর বাড়িতে গণেশ উৎসবের আয়োজন করা হয়েছিল। পূজা শেষে তাঁর পুরোহিত ‘ছট মাইয়া’ গানের ভিডিওটি দেখেন। গানে ছট পূজার বিভিন্ন আচার তুলে ধরার বিষয়টি তিনি বিশেষভাবে লক্ষ্য করেন এবং এর প্রশংসা করেন।

তামান্নার ভাষ্য, তাঁর পুরোহিত গানের প্রতিটি বিষয় খুব ভালোভাবে খেয়াল করেছেন। তিনি আরও জানান, ছবিটি সবাই মিলে প্রেক্ষাগৃহে দেখতে যাওয়ার কথাও বলেছেন পুরোহিত।

অনুষ্ঠানে তামান্নাকে প্রশ্ন করা হয়, ছবিটি পুরোপুরি ছট পূজাকে কেন্দ্র করে তৈরি কি না। জবাবে অভিনেত্রী বলেন, গল্পে ছট পূজার গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে, তবে ছবির মূল বিষয় বনদেবীকে ঘিরে

তামান্না বলেন, ছট শুধু একটি পূজা বা উৎসব নয়, এর সঙ্গে আবেগও জড়িয়ে আছে। ছবিতে ছট পূজাকে ঘিরে যে বড় পরিসরের দৃশ্য দেখানো হয়েছে, তা বড়পর্দায় দর্শকদের দেখার সুযোগ হবে বলেও জানান তিনি।

মন্তব্য করুন