স্টাফ রিপোর্টার

প্রকাশিত: ২৮ জুলাই, ২০২৬, ১২:১২ পিএম

অনলাইন সংস্করণ

ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫১৬, মামলা ৪০

রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৫১৬ জনকে গ্রেপ্তার হয়েছে। একই সময়ে ৪০টি মামলা দায়ের করা হয়েছে। 

মঙ্গলবার (২৮ জুলাই) সকালে ডিএমপির অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (মিডিয়া) নিয়াজ মেহেদী গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন। গ্রেপ্তারকৃতদের মধ্যে রমনা বিভাগে ৩৫ জন, লালবাগে ৩০ জন, ওয়ারীতে ৪৬ জন, মতিঝিলে ৯৬ জন, তেজগাঁওয়ে ৭৯ জন, মিরপুরে ১১৫ জন, গুলশানে ৫১ জন, উত্তরায় ৫১ জন, গোয়েন্দা বিভাগে ১২ জন এবং সিটিটিসিতে ১ জনকে গ্রেপ্তার করা হয়।

এ সময় তাদের হেফাজত থেকে ১১ কেজি গাঁজা, ২,২৩১ পিস ইয়াবা, ২ গ্রাম হেরোইন, ৬টি মোবাইল ফোন, ২টি বিদেশি পিস্তল, ২টি ম্যাগাজিন, ৬ রাউন্ড গুলি, ১টি চাকু, মাদক বিক্রয়ের নগদ ১০ হাজার ১৫০ টাকা এবং ২ জন ভিকটিমকে উদ্ধার করা হয়। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।

মন্তব্য করুন