তরুণ কণ্ঠ প্রতিবেদন

প্রকাশিত: ১৩ ঘন্টা আগে, ০৩:৫০ পিএম

অনলাইন সংস্করণ

স্কুলে ভর্তি পরীক্ষা বাতিল চেয়ে করা রিট কার্যতালিকা থেকে বাদ

২০২৭ সালে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে ভর্তি পরীক্ষা নেওয়ার নির্দেশনা-সংক্রান্ত প্রজ্ঞাপনের বৈধতা চ্যালেঞ্জ করে দায়ের করা রিট আবেদন হাইকোর্টের কার্যতালিকা থেকে বাদ দেওয়া হয়েছে।

বুধবার (১৪ অক্টোবর) বিচারপতি এস এম মনিরুজ্জামান ও এস এম ইফতেখার উদ্দিন মাহমুদের হাইকোর্ট বেঞ্চ রিট আবেদনটি কার্যতালিকা থেকে বাদ দেন।

এর আগে, ২০২৭ সালে দেশের সব স্কুলে ভর্তি পরীক্ষা নেওয়ার প্রজ্ঞাপন চ্যালেঞ্জ করে গত ৭ অক্টোবর হাইকোর্টে রিট দায়ের করে মুভমেন্ট ফর হিউম্যান রাইটস অ্যান্ড গুড গভর্নেন্স ফাউন্ডেশন।

সংগঠনটির পক্ষে নির্বাহী পরিচালক মিনহাজ উদ্দিন আহমেদ রিটটি দায়ের করেন। এতে শিক্ষা সচিব, প্রাথমিক ও গণশিক্ষা সচিব, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক এবং অধিদপ্তরের (মাউশি) উপসচিবকে বিবাদী করা হয়।

 

মন্তব্য করুন