রিয়াদ হোসাইন লাকসাম (কুমিল্লা) প্রতিনিধি

প্রকাশিত: ৬ ঘন্টা আগে, ০৩:০৭ পিএম

অনলাইন সংস্করণ

লাকসামে রূপালী বাংলাদেশের দ্বিতীয় বর্ষপূর্তি উদযাপন

‘মুক্ত চিন্তার দুরন্ত প্রকাশ’ স্লোগানে উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে দৈনিক রূপালী বাংলাদেশ পত্রিকার দ্বিতীয় বর্ষপূর্তি এবং তৃতীয় বর্ষে পদার্পণ উপলক্ষে কুমিল্লার লাকসামে দোয়া-মিলাদ, কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।  

বৃহস্পাতবার (২৬ নভেম্বর) সকালে স্থানীয় একটি চাইনিজ রেস্টুরেন্টের হল রুমে এ সভা অনুষ্ঠিত হয়।
এতে লাকসাম উপজেলা প্রতিনিধি মোজাম্মেল হক আলমের সভাপতিত্বে আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ইত্তেফাক লাকসাম প্রতিনিধি মো. আবদুল কুদ্দুছ, দৈনিক দিনকাল কুমিল্লা দক্ষিণ জেলা প্রতিনিধি মশিউর রহমান সেলিম, সাংবাদিক ইউনিয়নের সভাপতি জাফর আহমেদ, বাংলাদেশ প্রতিদিনের লাকসাম প্রতিনিধি ফারুক আল-সারা, সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মো. আবদুর রহিম, নয়া দিগন্তের লাকসাম প্রতিনিধি মিজানুর রশিদ, দৈনিক আমাদের দেশ পত্রিকার লাকসাম প্রতিনিধি এমএসআই জসিম, কালবেলা প্রতিনিধি মোঃ আবুল কালাম, দৈনিক নিরপেক্ষ লাকসাম প্রতিনিধি রিয়াদ হোসাইন
ব্যবসায়ি জসিম উদ্দিন, মাজহারুল ইসলাম শাওন, কামাল হোসেন, সাংবাদিক হামিদুল ইসলাম, মাসুদ পারভেজ রনি, চন্দন সাহা, জিএমএস রুবেল, আমজাদ হোসেন, আফরাতুল করিম রিমু, কামরুজ্জামান রিয়াদ, জাহিদ হোসন, রবিউল হোসেন সবুজ, নাজমুল হাসান, আনোয়ারুল আজীম, সাকিল হোসেন প্রমুখ।
অনুষ্ঠানে বক্তারা বলেন, সব ধরনের সংবাদ সবার আগে সবার কাছে পৌঁছানোর বড় মাধ্যম হলো ছাপানো পত্রিকা এবং অনলাইন সংবাদ মাধ্যম। যা দৈনিক রূপালী বাংলাদেশ দুই বছরের মধ্যেই ঈর্ষণীয় ভূমিকা পালন করেছে। প্রিন্ট নিউজের পাশাপাশি অনলাইন ও মাল্টিমিডিয়া ভিডিও কন্টেন্ট মাধ্যমে সবার মাঝে জনপ্রিয় হয়ে উঠেছে রূপালী বাংলাদেশ। আধুনিক এ পত্রিকাটির সাংবাদিকদের বিভিন্নধর্মী রিপোর্টিং ব্যবসায়ী, পাঠক ও সাংবাদিক মহল সাদরে গ্রহণ করেছে।
বক্তারা আরো বলেন, আগামী দিনে স্থানীয় সমস্যা সম্ভাবনা তুলে ধরার জন্য একটি সংবাদ মাধ্যমের ভূমিকা অনেক। গঠনমূলক বস্তুনিষ্ঠ ও স্থানীয় উন্নয়নমূলক সংবাদ এই পত্রিকার মাধ্যমে আরও বেশি তুলে ধরতে হবে। সমাজের সবার কাছে সমান গ্রহণযোগ্য এই গণমাধ্যমকে আমরা প্রতিষ্ঠাবার্ষিকীতে শুভ কামনা জানাই। পাশাপাশি নতুন নতুন সংবাদের মাধ্যমে আমাদের জ্ঞানের পরিধি বিস্তৃত করতে এই সংবাদ মাধ্যম সামনেও অগ্রণী ভূমিকা রাখবে বলে বিশ্বাস করি।

 

মন্তব্য করুন