প্রকাশিত: ৩ ঘন্টা আগে, ০৬:২৪ পিএম
অনলাইন সংস্করণ
গাজীপুর জেলা যুবদলের নবগঠিত কমিটিতে ইয়াছির আকরাম পলাশকে সভাপতি ও আবু তাহের প্রধানকে সাধারণ সম্পাদক নির্বাচিত করায় আনন্দ র্যালি ও আওয়ামী লীগের সন্ত্রাস-নৈরাজ্যের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছেন যুবদলের নেতাকর্মীরা।
বৃহস্পতিবার বিকেলে শ্রীপুর পৌর যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য জহিরুল ইসলামের নেতৃত্বে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের গড়গড়িয়া মাস্টারবাড়ি এলাকায় মিছিলটি অনুষ্ঠিত হয়। পরে প্রধান বাড়ির সামনে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে জহিরুল ইসলাম বলেন, গাজীপুর জেলা যুবদলের নবগঠিত নেতৃত্বকে স্বাগত জানাই। নতুন নেতৃত্বের মাধ্যমে যুবদল আরও সুসংগঠিত ও শক্তিশালী হবে বলে আমরা আশাবাদী। একই সঙ্গে আওয়ামী লীগের সন্ত্রাস, নৈরাজ্য ও দেশবিরোধী ষড়যন্ত্রের বিরুদ্ধে যুবদলের নেতাকর্মীরা ঐক্যবদ্ধভাবে রাজপথে থেকে প্রতিরোধ গড়ে তুলবে। কোনো অপশক্তিকে দেশের শিল্পকারখানা ও স্বাভাবিক পরিবেশ অস্থিতিশীল করতে দেওয়া হবে না।
এ সময় উপস্থিত ছিলেন শ্রীপুর পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক আনোয়ার খান, মনির প্রধান, আহ্বায়ক কমিটির সদস্য মনির বেপারী, আরেফীন আলম, হযরত আলী, সোহেল, মোরশেদ, পারভেজ, নুরন্নবীসহ যুবদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
মন্তব্য করুন