প্রকাশিত: ৫০ মিনিট আগে, ১১:১৫ এ এম
অনলাইন সংস্করণ
হলিউডের জনপ্রিয় অভিনেত্রী ও গায়িকা জেনিফার লোপেজ কি নতুন সম্পর্কে জড়িয়েছেন? সহ-অভিনেতা ব্রেট গোল্ডস্টেইনের সঙ্গে তাঁর নাম জড়িয়ে সম্প্রতি বিনোদনজগতে শুরু হয়েছে নানা জল্পনা। তবে এ বিষয়ে এখনো মুখ খোলেননি তাঁদের কেউই।
লস অ্যাঞ্জেলেসের একটি পার্টিতে দুজনকে একসঙ্গে দেখা যাওয়ার পর থেকেই তাঁদের সম্পর্ক নিয়ে আলোচনা শুরু হয়। বিনোদন সংবাদমাধ্যম পেজ সিক্সসহ হলিউডের বিভিন্ন মহলে এ নিয়ে চলছে নানা গুঞ্জন।
এর আগে একটি টক শোতে প্রেমের গুঞ্জন সরাসরি উড়িয়ে দিয়েছিলেন জেনিফার ও ব্রেট। তবে ব্রেট জানিয়েছিলেন, সিনেমাটির চরিত্রটি তিনি জেনিফারের কথা ভেবেই লিখেছিলেন। তাঁর পছন্দের তালিকায় জেনিফারই ছিলেন একমাত্র নারী।
সম্প্রতি লস অ্যাঞ্জেলেসের একটি আড্ডায় একই গাড়িতে করে উপস্থিত হন তাঁরা। তবে আলোকচিত্রীদের নজর এড়াতে দুজন আলাদা সময়ে পার্টিতে প্রবেশ করেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
সূত্রের দাবি, সাবেক স্বামী বেন অ্যাফ্লেকের সঙ্গে সম্পর্কের তুলনায় ব্রেটের সঙ্গে সময় কাটানোর ক্ষেত্রে জেনিফারকে বেশ স্বচ্ছন্দ ও হালকা মেজাজে দেখা যাচ্ছে। তবে তাঁদের মধ্যে প্রেমের সম্পর্ক রয়েছে কি না, তা নিশ্চিত নয়।
এদিকে বিচ্ছেদের পরও সাবেক স্ত্রী জেনিফারের প্রতি শ্রদ্ধা প্রকাশ করেছেন বেন অ্যাফ্লেক। এক সাক্ষাৎকারে তিনি লোপেজকে তাঁর দেখা সবচেয়ে পরিশ্রমী নারীদের একজন হিসেবে বর্ণনা করেন। প্রতিকূলতা পেরিয়ে নিজের অবস্থান তৈরি করার জন্যও তাঁর প্রশংসা করেন বেন।
নতুন সম্পর্কের গুঞ্জন নিয়ে জেনিফার বা ব্রেট—কেউই এখন পর্যন্ত প্রকাশ্যে কোনো মন্তব্য করেননি। ফলে তাঁদের সম্পর্কের প্রকৃত অবস্থা নিয়ে ভক্তদের কৌতূহল থাকলেও বিষয়টি এখনো জল্পনার পর্যায়েই রয়েছে।
মন্তব্য করুন