মোঃ নাজমুল হুদা

প্রকাশিত: ৪৫ মিনিট আগে, ০৯:৪৯ এ এম

অনলাইন সংস্করণ

মধ্যপ্রাচ্যে উত্তেজনায় ফের চড়ছে তেলের বাজার

মধ্যপ্রাচ্যে উত্তেজনা বৃদ্ধি এবং সৌদি আরবে হুথিদের নতুন করে হামলার ঘটনায় বিশ্ববাজারে তেলের দাম আবার বেড়েছে।

বৃহস্পতিবার (২২ অক্টোবর) গ্রিনিচ মান সময় (জিএমটি) রাত ১২টা ৩৪ মিনিটে (বাংলাদেশ সময় সকাল ৬টা ৩৪ মিনিট) ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেলপ্রতি ১ ডলার ২৯ সেন্ট বা ১ দশমিক ২ শতাংশ বেড়ে ১১০ ডলার ১১ সেন্টে দাঁড়ায়। একই সময়ে যুক্তরাষ্ট্রের অপরিশোধিত তেল ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েটের (ডব্লিউটিআই) দাম ৯৭ সেন্ট বা ১ শতাংশ বেড়ে ব্যারেলপ্রতি ৯৮ ডলার ১২ সেন্টে পৌঁছায়।

এর আগে বুধবারের লেনদেন শেষে ব্রেন্ট ক্রুডের দাম প্রায় অপরিবর্তিত ছিল। তবে ডব্লিউটিআইয়ের দাম কমেছিল ৬৭ সেন্ট।

এদিকে মধ্যপ্রাচ্যের আরও কয়েকটি কূটনৈতিক স্থাপনা থেকে কর্মীদের পরিবারের সদস্যদের সরিয়ে নেওয়ার পরিকল্পনা করছে মার্কিন পররাষ্ট্র দপ্তর। রয়টার্সকে এ তথ্য জানিয়েছেন মার্কিন কর্মকর্তারা।

সূত্র: রয়টার্স, বিজনেস রেকর্ডার

মন্তব্য করুন