প্রকাশিত: ১৪ ঘন্টা আগে, ০৬:১৯ পিএম
অনলাইন সংস্করণ
সারাদেশে আওয়ামী লীগের নৈরাজ্য, সহিংসতা ও অপতৎপরতার প্রতিবাদে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) প্রতিবাদ মিছিল করেছে শাখা ছাত্রদল। (বৃহস্পতিবার) শাখা ছাত্রদলের ২নং যুগ্ম আহ্বায়ক মো. মোস্তাফিজুর রহমান রুমির নেতৃত্বে এ মিছিল অনুষ্ঠিত হয়।
মিছিলটি বিশ্ববিদ্যালয়ের কাঁঠাল তলা থেকে শুরু হয়ে বিজ্ঞান অনুষদ প্রাঙ্গণ, রফিক ভবন, শহিদ মিনার হয়ে প্রধান ফটকে এসে শেষ হয়। এ-সময় ছাত্রদল নেতাকর্মীরা আওয়ামী-ছাত্রলীগের বিরোধী বিভিন্ন প্রতিবাদী স্লোগান দেয়।
মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে রুমি বলেন, ক্যাম্পাসে কোনো ধরনের সন্ত্রাস, বিশৃঙ্খলা কিংবা জননিরাপত্তার জন্য হুমকিস্বরূপ কর্মকাণ্ড বরদাশত করা হবে না। শিক্ষার্থীদের অধিকার, নিরাপত্তা ও গণতান্ত্রিক পরিবেশ রক্ষায় ছাত্রদল সোচ্চার রয়েছে। যেকোনো অপতৎপরতার বিরুদ্ধে শান্তিপূর্ণ ও গণতান্ত্রিক উপায়ে প্রতিবাদ অব্যাহত থাকবে।
তিনি আরও ক্যাম্পাসে শিক্ষার সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে বিশ্ববিদ্যালয় প্রশাসনসহ সংশ্লিষ্ট সবার দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান।
মন্তব্য করুন