মোঃ শাহ্ আলম মন্ডল, দিনাজপুর প্রতিনিধি

প্রকাশিত: ৫ ঘন্টা আগে, ০৪:০৭ পিএম

অনলাইন সংস্করণ

প্রাণিসম্পদ সপ্তাহে বিরামপুরে র‍্যালী ও আলোচনা সভা

‎‘জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ- ২০২৬’ উদযাপন উপলক্ষে দিনাজপুরের বিরামপুরে র‍্যালী ও আলোচনা সভা হয়েছে। বৃহস্পতিবার  (২৬ নভেম্বর) সকাল ১০টায় উপজেলা প্রশাসন এবং উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের উদ্যোগে উপজেলা পরিষদ মিলনায়তনে এই সভা আয়োজন করা হয়।
‎উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছাঃ তানজিনা খাতুনের সভাপতিত্বে আয়োজিত সভায় স্বাগত বক্তব্য উপস্থাপন করেন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ হুমায়ুন কবির।
‎
‎অনুষ্ঠানে আরও বক্তব্য দেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ সুব্রত কুমার সেন, উপজেলা মৎস্য কর্মকর্তা সালমা আক্তার সুমি, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক, পৌর বিএনপি'র সভাপতি হুমায়ুন কবির এবং সাধারণ সম্পাদক রেজাউল করিম রেজুসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও খামারিরা।
‎
‎আলোচনায় প্রাণিসম্পদ খাতের সম্ভাবনা, খামারিদের স্বাবলম্বী করা এবং নিরাপদ প্রাণিজ খাদ্য উৎপাদনের ওপর গুরুত্বারোপ করা হয়। এর আগে দিবসটি ঘিরে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি র‍্যালী বের বের হয়।

মন্তব্য করুন