তরুণ কণ্ঠ প্রতিবেদন

প্রকাশিত: ৬ ঘন্টা আগে, ০৩:৪৯ পিএম

অনলাইন সংস্করণ

নয়াপল্টনে বিএনপির নেতাকর্মীদের ঢল

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির বর্ণাঢ্য শোভাযাত্রাকে কেন্দ্র করে রাজধানীর নয়াপল্টনে দলটির নেতাকর্মীদের ব্যাপক সমাগম ঘটেছে।

শনিবার (৭ নভেম্বর) দুপুর থেকেই বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে জড়ো হতে থাকেন দলটির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা। বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা খণ্ড খণ্ড মিছিল নিয়ে শোভাযাত্রাস্থলে উপস্থিত হন।

বিকেল ৩টার দিকে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে পবিত্র কোরআন তিলাওয়াত ও মোনাজাতের মধ্য দিয়ে সমাবেশ শুরু হয়।

উল্লেখ্য, জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে ৫ থেকে ১১ নভেম্বর পর্যন্ত সাত দিনব্যাপী কর্মসূচি পালন করছে বিএনপি। এর অংশ হিসেবে শনিবার রাজধানীর পাশাপাশি দেশের বিভিন্ন জেলা ও মহানগরেও শোভাযাত্রার আয়োজন করেছে দলটি।

মন্তব্য করুন