তাহিরপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি

প্রকাশিত: ১ ঘন্টা আগে, ১০:০৪ এ এম

অনলাইন সংস্করণ

তাহিরপুরে ইউএনওর এক ঘোষণায় পাল্টে গেল চিত্র,টোলমুক্ত হোসনার ঘাট

সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার পাতারগাঁওয়ের হোসনার ঘাটে জনসাধারণের চলাচলে টোলের বাধা আর থাকছে না।উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রিপামনি দেবীর এক ঘোষণায় ঘাটটির সব ধরনের ঘাট ও চাটাই সর্বসাধারণের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়েছে।একই সঙ্গে উন্মুক্ত ঘোষণার পর কেউ টোল আদায় করলে তার বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছে উপজেলা প্রশাসন।

শনিবার (৩১ অক্টোবর) উপজেলা প্রশাসনের অফিসিয়াল ফেসবুক পেজ ‘ইউএনও তাহিরপুর’-এ প্রকাশিত এক গণবিজ্ঞপ্তিতে এ ঘোষণা দেওয়া হয়।

ঘোষণায় উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান, পাতারগাঁও নামক হোসনার ঘাটে চলাচলের ক্ষেত্রে এখন থেকে সব ধরনের ঘাট ও চাটাই উন্মুক্ত থাকবে।এ উন্মুক্তকরণে সহযোগিতা করায় স্থানীয় নেতৃবৃন্দ ও সাধারণ জনগণের প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানান তিনি।

প্রশাসনের ঘোষণায় স্পষ্টভাবে বলা হয়েছে,উন্মুক্ত ঘোষণার পর কেউ যদি এসব ঘাট বা চাটাই থেকে টোল দাবি কিংবা আদায় করে,তাহলে তার বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

পাশাপাশি জনসাধারণকে ঘাট ও চাটাই ব্যবহারের ক্ষেত্রে কেউ টোল দাবি করলে তা পরিশোধ না করে তাৎক্ষণিক উপজেলা প্রশাসনকে অবহিত করার আহ্বান জানানো হয়েছে।

উপজেলা প্রশাসনের এ ঘোষণায় হোসনার ঘাটে চলাচলকারী সাধারণ মানুষের মধ্যে স্বস্তি ফিরবে বলে আশা করা হচ্ছে। এখন ঘোষণার বাস্তবায়ন ও টোলমুক্ত চলাচল অব্যাহত রাখাই হবে সংশ্লিষ্টদের জন্য গুরুত্বপূর্ণ বিষয়।

 

 

মন্তব্য করুন