মাহমুদ রাজু

প্রকাশিত: ২০ ঘন্টা আগে, ০৯:১৯ এ এম

অনলাইন সংস্করণ

বিএনপি নেতা ও সাবেক এমপি সালাহউদ্দিন আহমেদ আর নেই

বিএনপির নেতা ও ঢাকা-৪ আসনের সাবেক সংসদ সদস্য সালাহউদ্দিন আহমেদ মারা গেছেন। মঙ্গলবার (১৩ অক্টোবর) রাত ৮টা ১০ মিনিটে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষনিশ্বাস ত্যাগ করেন। তাঁর ছেলে ও ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সদস্যসচিব তানভীর আহমেদ সামাজিক যোগাযোগমাধ্যমে বাবার মৃত্যুর খবর নিশ্চিত করেন।

সালাহউদ্দিন আহমেদ ১৯৯১, ১৯৯৬ সালের ফেব্রুয়ারি এবং ২০০১ সালের জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৪ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। তিনি বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির বাণিজ্যবিষয়ক সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করেছেন।

পরিবারের তথ্য অনুযায়ী, বুধবার জোহরের নামাজের পর শ্যামপুর-কদমতলীর লাল মসজিদে তাঁর জানাজা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

 

মন্তব্য করুন