প্রকাশিত: ৫ অক্টোবার, ২০২৬, ০৩:৩০ পিএম
অনলাইন সংস্করণ
দেশের বাজারে স্বর্ণের দাম কমিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। তেজাবি স্বর্ণের দাম কমে যাওয়ায় সার্বিক বাজার পরিস্থিতি বিবেচনায় নিয়ে নতুন এ দাম নির্ধারণ করা হয়েছে।
সোমবার (৫ অক্টোবর) সকাল ১০টা থেকে নতুন দাম কার্যকর হয়েছে। নতুন দর অনুযায়ী, ভ্যাটসহ ২২ ক্যারেটের হলমার্ক করা প্রতি গ্রাম স্বর্ণালঙ্কারের দাম ১৯ হাজার ৬৪০ টাকা নির্ধারণ করা হয়েছে।
১১ দশমিক ৬৬৪ গ্রাম হিসাবে এক ভরি ২২ ক্যারেট স্বর্ণের দাম দাঁড়িয়েছে প্রায় ২ লাখ ২৯ হাজার ৮১ টাকা। এর আগে ৩০ সেপ্টেম্বর এ মানের প্রতি ভরি স্বর্ণের দাম ছিল ২ লাখ ৩০ হাজার ৭৭২ টাকা। ফলে নতুন দরে প্রতি ভরিতে দাম কমেছে ১ হাজার ৬৯১ টাকা।
সোমবার বাজুসের স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিংয়ের সভায় স্বর্ণ ও রুপার নতুন দাম নির্ধারণের সিদ্ধান্ত হয়। পরে কমিটির চেয়ারম্যান দেওয়ান আমিনুল ইসলাম শাহীন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে নতুন দর জানানো হয়।
নতুন দর অনুযায়ী, ২১ ক্যারেটের হলমার্ক করা প্রতি গ্রাম স্বর্ণালঙ্কারের দাম ভ্যাটসহ ১৮ হাজার ৭৬০ টাকা। এ হিসাবে প্রতি ভরির দাম দাঁড়িয়েছে প্রায় ২ লাখ ১৮ হাজার ৮১৭ টাকা।
৩০ সেপ্টেম্বর ২১ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ছিল ২ লাখ ২০ হাজার ৩৯১ টাকা। অর্থাৎ নতুন দরে প্রতি ভরিতে এ মানের স্বর্ণের দাম কমেছে ১ হাজার ৫৭৪ টাকা।
এদিকে, ১৮ ক্যারেটের প্রতি গ্রাম স্বর্ণালঙ্কারের দাম নির্ধারণ করা হয়েছে ১৬ হাজার ১১০ টাকা। ফলে প্রতি ভরির দাম দাঁড়িয়েছে প্রায় ১ লাখ ৮৭ হাজার ৯০৭ টাকা।
এর আগে ১৮ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ছিল ১ লাখ ৮৯ হাজার ২৪৮ টাকা। সে হিসাবে এ মানের স্বর্ণের দাম কমেছে ১ হাজার ৩৪১ টাকা।
সনাতন পদ্ধতির প্রতি গ্রাম স্বর্ণালঙ্কারের নতুন দাম নির্ধারণ করা হয়েছে ১৩ হাজার ১৬০ টাকা। এ হিসাবে প্রতি ভরির দাম দাঁড়িয়েছে প্রায় ১ লাখ ৫৩ হাজার ৪৯৮ টাকা।
৩০ সেপ্টেম্বর এ পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম ছিল ১ লাখ ৫৪ হাজার ৬০৬ টাকা। ফলে নতুন দরে প্রতি ভরিতে দাম কমেছে প্রায় ১ হাজার ১০৮ টাকা।
মন্তব্য করুন