প্রকাশিত: ২ ঘন্টা আগে, ০৬:১০ পিএম
অনলাইন সংস্করণ
বর্তমান বৈশ্বিক অর্থনৈতিক পরিস্থিতি বিবেচনায় এবং জ্বালানি ও বিদ্যুৎ সাশ্রয় নিশ্চিত করতে সপ্তাহে দুই দিন ভার্চুয়াল মাধ্যমে বিচার কার্যক্রম পরিচালনার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ সুপ্রিম কোর্ট-এর হাইকোর্ট বিভাগ।
রোববার (১৯ এপ্রিল) হাইকোর্ট বিভাগের রেজিস্ট্রার মুহাম্মদ নূরুল আমীন বিপ্লব স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, প্রতি সপ্তাহের বুধবার ও বৃহস্পতিবার ভার্চুয়াল কোর্ট পরিচালিত হবে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বৈশ্বিক অর্থনৈতিক পরিস্থিতির প্রেক্ষাপটে জ্বালানি ও বিদ্যুৎ সাশ্রয়ের লক্ষ্যে এ উদ্যোগ নেওয়া হয়েছে। এ কার্যক্রম পরিচালিত হবে ‘আদালত কর্তৃক তথ্যপ্রযুক্তি ব্যবহার আইন, ২০২০’ (২০২০ সনের ১১ নং আইন) এবং হাইকোর্ট বিভাগের জারি করা প্র্যাকটিস ডাইরেকশন অনুসরণ করে।
এ সিদ্ধান্তের ফলে নির্ধারিত দুই দিন তথ্যপ্রযুক্তি ব্যবহার করে বিচার কার্যক্রম পরিচালিত হবে, যা আদালতের কার্যক্রম সচল রাখার পাশাপাশি জ্বালানি সাশ্রয়ে ভূমিকা রাখবে।
মন্তব্য করুন