প্রকাশিত: ১১ ঘন্টা আগে, ০৪:০১ পিএম
অনলাইন সংস্করণ
জনপ্রশাসন মন্ত্রণালয়ের নিয়োগ, পদোন্নতি ও প্রেষণ অনুবিভাগে (এপিডি) নতুন দায়িত্ব পেয়েছেন অতিরিক্ত সচিব মো. আকনুর রহমান।
রোববার (২৯ মার্চ) জারি করা এক প্রজ্ঞাপনে তাকে এ দায়িত্ব দেওয়া হয়। সম্প্রতি জনপ্রশাসন মন্ত্রণালয়ে যোগদান করা এই কর্মকর্তার ওপর গুরুত্বপূর্ণ এই অনুবিভাগের দায়িত্ব অর্পণ করা হয়েছে।
প্রশাসনের ভেতরে এপিডিকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি শাখা হিসেবে বিবেচনা করা হয়। এখান থেকেই মূলত বিসিএস ক্যাডার কর্মকর্তাদের নিয়োগ, পদোন্নতি ও প্রেষণ সংক্রান্ত কার্যক্রম পরিচালিত হয়।
উল্লেখ্য, দীর্ঘ প্রায় ছয় মাস ধরে পদটি শূন্য ছিল। নতুন দায়িত্বপ্রাপ্তির মাধ্যমে সেই শূন্যতা পূরণ হলো।
মন্তব্য করুন