তরুণ কণ্ঠ অনলাইন

প্রকাশিত: ৫ ঘন্টা আগে, ০৭:৪৩ পিএম

অনলাইন সংস্করণ

ফেসবুকে ইরানি হামলার ছবি-ভিডিও প্রচার, বাহরাইনে বাংলাদেশিসহ গ্রেফতার ৬

সংগ্রহীত ছবি

বাহরাইনের আইনশৃঙ্খলা বাহিনী ফেসবুকে ইরানি ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার ভিডিও ও ছবি প্রচারের দায়ে ছয়জনকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতদের মধ্যে একজন বাংলাদেশি প্রবাসী মোহাম্মদ ইসরাফিল মীর, বাকী পাঁচজন পাকিস্তানি নাগরিক।

সোমবার (৯ মার্চ) বাহরাইনের স্বরাষ্ট্র মন্ত্রণালয় এই তথ্য জানায়, যা বাহরাইন নিউজ এজেন্সি প্রতিবেদনে প্রকাশ করা হয়েছে।

বাহরাইনের জেনারেল ডিরেক্টরেট অব অ্যান্টি-করাপশন, ইকোনমিক অ্যান্ড ইলেকট্রনিক সিকিউরিটির অধীনে থাকা অ্যান্টি-সাইবারক্রাইম ডিরেক্টরেট এই অভিযান পরিচালনা করেছে।

মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে, গ্রেফতারকৃতরা শত্রুভাবাপন্ন কর্মকাণ্ডের প্রতি সহানুভূতি প্রকাশ করে ভিডিও ক্লিপ প্রচার করছিল। এসব ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার ফলে বিভ্রান্তিকর তথ্য ছড়াতে এবং নাগরিক ও বাসিন্দাদের মধ্যে আতঙ্ক সৃষ্টির আশংকা ছিল।

অভিযুক্তদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এবং তাদের পাবলিক প্রসিকিউশনে সোপর্দ করা হয়েছে।

মন্তব্য করুন